সিরিজে এগিয়ে যেতে বিরাটদের সামনে টার্গেট ২৩৭, নিয়ন্ত্রিত বোলিংয়ে আটক অস্ট্রেলিয়া

ভারতের সামনে জয়ের জন্য ২৩৭ রানের লক্ষ্যমাত্রা রাখল অস্ট্রেলিয়া। ৫০ ওভার শেষে অস্ট্রেলিয়া ২৩৬ রান করে সাত উইকেটের বিনিময়ে। ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে অস্ট্রেলিয়া ব্যাটসম্যানরা আটকে যায়। রানের গতি কোনও সময়েই বাড়াতে পারেননি ম্যাক্সওয়েল-খাওয়াজারা। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে অস্ট্রেলিয়ার।

টি ২০-তে হারের ধাক্কা কাটিয়ে বিরাটদের সামনে জয়ের মহা সুযোগ প্রথম একদিনের ম্যাচেই। সিরিজেও এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে। বিশ্বকাপের আগে শেষ ওয়ান ডে সিরিজ জিততে মরিয়া দুই দলই। এই অবস্থায় অ্যাডভান্টেজ নিয়েই রান তাড়া করতে নামবেন রোহিত-ধাওয়ানরা।

হায়দরাবাদে টসে জেতার পর ভারতের বিরুদ্ধে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া প্রথমেই ধাক্কা খায় দলের একরানের মাথায় অধিনায়ক ফিঞ্চকে হারিয়ে। বুমরার বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত শূন্য রানে ফিরে যান ফিঞ্চ। এরপরও খাওয়াজা ও সোটিনিস জুটি বাঁধেনষ সেই জুটি ভাঙেন কেদার যাদব। তারপর নিয়মিত ব্যবধানে উইকেট খোয়াতে থাকে অস্ট্রেলিয়া। মাঝে ম্যাক্সওয়েল ৪০ ও ক্যারে ৩৬ রান করেন। ফলে ভদ্রস্থ রানে পৌঁছয় অস্ট্রেলিয়া।

ভারতের পক্ষে মহম্মদ শামি, বুমরা ও কুলদীপ যাদব দুটি করে উইকেট নেন। একটি উইকেট নেন কেদার যাদব। রবীন্দ্র জাদেজা উইকেট না পেলেও কৃপণ বোলিং করেন। ভারতের এক নম্বর পেসার বুমরা দুটি উইকেট নিলেও ধোলাই খান অস্ট্রেলিয় ব্যাটসম্যানদের হাতে।

এদিন ভারতীয় একাদশে ওপেনিং জুটিতে ফিরছেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। তারপর আসবেন বিরাট কোহলি, অম্বাতি রায়ডু, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, বিজয় শঙ্কর স্থান পেয়ছেন ভারতীয় একাদশে। কুলদীপ যাদব সুযোগ পেলেও এই ম্যাচে সুযোগ হয়নি যজুবেন্দ্র চাহালের। রবীন্দ্র জাদেজা রয়েছেন দলে। এছাড়া পেসার হিসেবে রয়েছে মহম্মদ শামি ও যশপ্রীত বুমরা।

অস্ট্রেলিয়া একাদশে ওপেনিং স্লটে রয়েছে অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও উসমান খাওজা। এছাড়া প্রথম একাদশে রয়েছেনপিটান হ্যান্ডসকম্ব, মার্কাস স্টোনিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাস্টন টার্নার, আ্যালেক্স ক্যারি, অ্যাডাম জাম্পা, প্যাট কামিন্স, জেসন বেহেরানডর্ফ, নথান কুইল্টার-নিল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, March 2, 2019, 17:56 [IST]
Other articles published on Mar 2, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+