আইপিএলের চুক্তির কথা মাথায় রেখে বিরাট ও ভারতকে স্লেজিং করে না অস্ট্রেলিয়া! অকপট ক্লার্ক

Ind vs Aus series | ஆஸி.தொடரில் முடிவாக போகும் தினேஷ் கார்த்திக்,பண்ட்,ராகுல் இடங்கள்- வீடியோ

করোনা ভাইরাস সংক্রমণে বিশ্বজুড়ে প্রতিদিনই বাড়ছে উদ্বেগ। এই পরিস্থিতিতে স্থগিত রয়েছে আইপিএল। মিলিয়ন ডলার ক্রিকেট লিগ কবে শুরু হবে জানা নেই। এর মাঝে আইপিএল-অস্ট্রেলিয়া ও বিরাট কোহলিকে নিয়ে সাক্ষাৎকারে অপকট চাঁচাছোলা মন্তব্য করলেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক।

আইপিএলে খেলার জন্য ভারতকে খুশি রাখতে চায় অস্ট্রেলিয়া

আইপিএলে খেলার জন্য ভারতকে খুশি রাখতে চায় অস্ট্রেলিয়া

এক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে অস্ট্রেলিয়া দলের ভারতীয়দের স্লেজিং না করা নিয়ে মন্তব্য করেছেন মাইকেল ক্লার্ক। একসময় অস্ট্রেলিয়া দল স্লেজিংকে অন্য এক শিল্পের পর্যায়ে নিজে গিয়েছিল। ২০১৪ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরে বিরাট কোহলি ও মিচেল জনসনের স্লেজিং ছিল বহুল চর্চিত। সেই বিরাটকেই এখন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ব্যাটসম্যান হিসেবে শুধু সমীহই করে না, সেই সঙ্গে কোহলির ভারতের বিরুদ্ধে স্লেজিং থেকে দূরে থাকে। এর নিয়ে অস্ট্রেলিয়াকে ২০১৫ সালে বিশ্বচ্যাম্পিয়ন করা অধিনায়ক মাইকেল ক্লার্ক তাঁর মতামত জানিয়েছেন।

অকপট ক্লার্ক

অকপট ক্লার্ক

অকপট মন্তব্যে ক্লার্ক বলেন, ' ক্রিকেটদুনিয়ায় আর্থিকভাবে ভারত শক্তিশালী। বিশ্বের ধনীতম ক্রিকেট লিগ আইপিএল চালায় ভারত। আমার মনে হয়, অস্ট্রেলিয়া সহ প্রায় সব ক্রিকেট বোর্ডই এখন এই আইপিএলের কথা মাথায় রেখেই ভারতকে কিছুটা হলেও খুশি রাখতে চায়। আইপিএলে ফ্র্যাঞ্চাইজি পেতে হবে এই ভেবেই বোধহয় ভারতীয় দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান ক্রিকেটারর এখন স্লেজিং এড়িয়ে চলে।'

আইপিএলের প্রতি অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের দুর্বলতা

আইপিএলের প্রতি অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের দুর্বলতা

আইপিএলের প্রতি অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের দুর্বলতার সমালোচনা করে ক্লার্ক ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের কথা মনে করিয়ে দিয়েছেন। ক্লার্ক এই নিয়ে তাঁর প্রতিক্রিয়ায় বলেন, 'অজি ক্রিকেটাররা ভারতীয়দের স্লেজ করে না। ভারত অধিনায়ক কোহলিকে স্লেজ করলে যদি বেঙ্গালুরুর জন্য দলে না নেয়। অজি ক্রিকেটারদের মধ্যে এখন এই দুর্বলতা বা আশঙ্কা কাজ করে বলে মনে করি। কোহলি কিংবা ভারতের অন্যান্য ক্রিকেটারদের স্লেজিং করতে ভয় পায় খেলোয়াড়রা। এপ্রিলে তাঁদের সঙ্গেই আইপিএলে খেলতে হয়। এই কারণে স্লেজিং নিয়ে অজি ক্রিকেটারদের মধ্যে একটা সংকোচবোধ কাজ করে।'

আইপিএল কোটি টাকায় বিক্রি হয়েছেন যে সব অজি ক্রিকেটার

আইপিএল কোটি টাকায় বিক্রি হয়েছেন যে সব অজি ক্রিকেটার

প্রসঙ্গত, ১৩ তম আইপিএল নিলামে অস্ট্রেলিয়ান পেসার প্যাট ক্যামিন্স নতুন মরসুমে সবচেয়ে বেশি ১৫.৫ কোটি দর পেয়েছেন। কলকাতার ফ্র্যাঞ্চাইজি কেকেআর কামিন্সকে দলে নিয়েছে। গ্লেন ম্য়াক্সওয়েলকে ১০.৭ কোটিকে দলে নিয়েছে পাঞ্জাব। ন্যাথান কুইল্টার-নাইলকে ৮ কোটিতে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ৪.৪ কোটিতে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অস্ট্রেলিয়া থেকে এবছর আইপিএলে ১৩ জন ক্রিকেটার ৮ ফ্র্যাঞ্চাইজিতে চুক্তিবদ্ধ রয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, April 7, 2020, 13:04 [IST]
Other articles published on Apr 7, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+