বিরাটের ব্য়াটে বাজছে দামামা, বাড়ছে অজি-বুকের ধড়াস ধড়াস! সাউন্ড অন করে দেখুন এই ভিডিও

ধারে ভারে এই প্রথম ঘরের মাঠে ভারতের থেকে পিছিয়ে নামছে অস্ট্রেলিয়া। তাদের পক্ষে আশার আলো, তাদের হাতে আছে বিশ্বের সেরা বোলিং আক্রমণ। আর, শেষ বিদেশ সফর অর্থাত ইংল্যান্ডের মাঠে ভারতের ভরাডুবি। তবে এই আশাবাদের মধ্যেও মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে 'বিরাট'-ভয়। বিরাট কোহলিকে কীভাবে থামানো যাবে তা ভেবেই পাচ্ছে না অস্ট্রেলিয়রা।

অস্ট্রেলিযার মাঠে পেস বাউন্সে কাত হওয়ার মানুষ তিনি নন তা গত দুই সিরিজেই বুঝিয়ে দিয়েছেন তিনি। ২০১৪-১৫ সিরিজের কথাই ধরা যাক, ৪ ম্যাচে ৬৯২ রান করেছিলেন তিনি। ৪টি শতরান ও ১টি অর্ধশতরান এসেছিল তাঁর চওড়া ব্য়াট থেকে। গড় ছিল বিস্ময়কর, ৮৬.৫০। সেই সিরিজ ২-০ ফলে জিতেছিল অস্ট্রেলিয়া। তা সত্ত্বেও বিরাটের থেকে একজন ব্য়াটসম্য়ানেরই রান বেশি ছিল, তিনি অস্ট্রেলিয়ার নির্বাসিত অধিনায়ক স্টিভ স্মিথ।

এই ইতিহাসের পাশাপাশি বর্তমানও ঘাবড়ে দিচ্ছে অস্ট্রেলিয়াকে। অ্যাডিলেডে টেস্ট শুরুর আগে, সেখানকার নেটে জোরদার প্রস্তুতি সাড়ছে ভারতীয় দল। আর নেটে বিরাট প্রত্যেকটি বল খেলছেন একেবারে ব্যাটের মাঝখান দিয়ে। বের হচ্ছে ব্য়াট-বল সংযোগের নিখুঁত টাক, টাক শব্দ। ঠিক যা শোনার জন্য অধীর অপেক্ষায় থাকেন ক্রিকেট-রোমান্টিকরা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকেই ভারত অধিনায়কের নেট অনুশীলনের সেই ভিডিও প্রকাশ করা হয়েছে। তারাই বলছেন এই ভিডিও দেখতে গেলে 'সাউন্ড অন' করে দেখুন।

বোঝাই যাচ্ছে বিরাটের ব্যাট থেকে একেকটা ক্রিকেটিয় মধুর বাজনা বেজে উঠছে আর সেই সঙ্গে একটু একটু করে বাড়ছে অজি বোলারদের বুকের ধড়াস ধড়াস শব্দ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, December 5, 2018, 13:00 [IST]
Other articles published on Dec 5, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+