অস্ট্রেলিয়া বনাম ভারত, প্রথম টেস্ট: বিরাটকে ফেরাল খোয়াজার একহাতে ধরা দুর্দান্ত ক্যাচ! দেখুন ভিডিও

ফের ব্যর্থ টপ অর্ডার। ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়াতেও প্রথম ইনিংসেই মুখ থুবড়ে পড়ল ভারতীয় ব্যাটিং। তবে সবচেয়ে বিস্ময়কর ইংল্যান্ডে বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতার মধ্যেও উজ্জ্বল ছিলেন ভারত অধিনায়ক কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর রেকর্ডও অসাধারণ। সেই কোহলির ব্যাট থেকে অ্যাডিলেডে এল মাত্র ৩ রান!

দিনের দ্বিতীয় ওভারেই ফিরে গিয়েছিলেন রাহুল, এরপর সপ্তম ওভারে ফিরে যান মুরলি বিজয়ও। কিন্তু ভারতের ব্যাটিংয়ে সবচেয়ে বড় ধাক্কাটা এসেছিল দিনের ১১তম ওভারে। ভারতীয় ব্যাটিংয়ের প্রধান ভরসা বিরাট কোহলি ফিরে যান মাত্র ১৫ বলে ৩ রান করেই।

সিরিজ শুরুর আগে প্রাক্তন অজি পেসার গিলেসপি বলেছিলেন বিরাটকে প্রথম বল থেকেই আক্রমণ করা শুরু করতে হবে। ১৫-১৬ বলের মধ্যেই তাঁকে আউট করতে হবে। নাহলেই তিনি বড় ইনিংস খেলে দেবেন। এদিন অস্ট্রেলিয়া ঠিক সেটাই করে দেখাল। আরও একবার টেস্টে প্য়াট কামিন্সের শিকার হলেন তিনি।

তবে তাঁর আউটের ক্ষেত্রে কামিন্সের থেকেও বেশি কৃতীত্ব গালিতে ফিল্ডিং করা উসমান খোয়াজার। কামিন্সের অফস্টাম্পের অনেকটা বাইরের একটি বল তাড়া করেছিলেন বিরাট। বল তাঁর ব্যাটের কানায় লেগে তীব্র গতিতে খোয়াজার বাঁদিক দিয়ে উড়ে যাচ্ছিল। বাজপাখির মতো ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে একহাতেই সেই বল তালুবন্দী করেন তিনি।

[আরও পড়ুন:ভারত বনাম অস্ট্রেলিয়া, অ্যাডিলেড টেস্ট: লড়লেন পুজারা, কিন্তু দিনের শেষে এগিয়ে থাকল অজিরাই]

কোহলির আউটের পর অস্ট্রেলিয় ক্রিকেটারদের উচ্ছ্বাসই বলে দিয়েছে, এই উইকেটটা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। এই নিয়ে টেস্টে কামিন্স বিরাটকে মাত্র ৪টি বল করলেন। আর তারমধ্যেই দুবার আউট করলেন বিশ্বের এই মুহূর্তের সেরা ব্য়াটম্যানকে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, December 6, 2018, 14:41 [IST]
Other articles published on Dec 6, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+