অস্ট্রেলিয়ার মাটিতে বিগ ব্যাশ লিগে অবিশ্বাস্য ক্যাচ ম্যাট রেনস-র। বাউন্ডারির ধারে 'ভলিবল' খেলে দলকে উইকেট উপহার দিলেন অজি ক্রিকেটার। ক্যাচের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় হল ভাইরাল।
হোবার্ট হ্যারিকেন্স বনাম ব্রিসবেন হিট ম্যাচের ১৪.৫ ওভারে বেন কাটিংয়ের বোলিংয়ের বিরুদ্ধে ম্যাথু ওয়েড ছক্কা হাঁকান। বল বাউন্ডারি পার করার আগে শূন্য লাফিয়ে ক্যাচ ধরেন রেনস। এরপর ব্যালেন্স হারানোর মুহূর্তে ভলিবল খেলার ভঙ্গিতে বল শূন্য ছূড়ে দেন।
ততক্ষণে বলটি বাউন্ডারি রোপের ওপর দিয়ে পার হয়। যদিও বল মাটিতে স্পর্শ করার আগে রেনস বাউন্ডারি রোপের ওপারে শূন্যে ভেসে থাকা অবস্থায় বল ধরে তা অন্য ফিল্ডারের দিকে ছুঁড়ে দন। পরে টম ব্যান্টন ক্যাচটি সম্পূর্ণ করেন। এরপর আউট না নটআউট, সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ারের কোর্টে যায়।
This is genuinely blowing our mind. After all that, Matthew Wade is GONE!
— KFC Big Bash League (@BBL) January 9, 2020
What a @KFCAustralia Bucket Moment | #BBL09 pic.twitter.com/vT3BtmYGU8
ভাইরাল হওয়া ভিডিওটিতে অবশ্য তৃতীয় আম্পায়ারকে বারবার নটআউট সিদ্ধান্ত দিতে শোনা যায়। যদিও তার আগেই হোবার্ট হ্যারিকেন্সের অধিনায়ক ৪৬ বলে ৬১ রান হাঁকিয়ে মাঠ ছাড়েন। ফলে রেনস-র ক্যাচটি নিয়ে প্রশংসা তুঙ্গে।
ফ্যানেদের মধ্যে আউটের নিয়ম নিয়ে অবশ্য সমালোচনা তুঙ্গে। বল বাউন্ডারি রোপের বাইরে শূন্য থাকা অবস্থা থেকে,এপারে ঠেলে দিলে সেক্ষেত্রে তা কীভাবে আউট হয়! সেই নিয়েই প্রশ্ন উঠছে।
আইসিসির পরিবর্তিত নিয়ম অবশ্য অন্য কথা বলছে। সেখানে শূন্যে ক্যাচ নেওয়ার ক্ষেত্রে, বলের সঙ্গে ফিল্ডারের প্রথম টাচটি বাউন্ডারির ভিতর হলে সেটি আউট। অন্যথা প্রথম টাচটি শূন্যে থাকা অবস্থায় রোপের বাইরে হলে রান ধরা হয়।
ম্যাচে প্রথমে ব্যাট করে হোবার্ট হ্যারিকেন্স ৯ উইকেট হারিয়ে ১২৬ রান করে। জবাবে ১০ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে ব্রিসবেন হিট ১৩১ রান হাঁকিয়ে ম্যাচ জিতে নেয়।