শো-কজ ইস্যুতে ভারতীয় সিনিয়র উইকেট কিপারের চিঠি গ্রহণ করল বিসিসিআই

ভারতীয় দলের সিনিয়র উইকেটকিপার ব্যাটমস্যান দীনেশ কার্তিকের ক্ষমা প্রার্থনার চিঠি গ্রহণ করল বিসিসিআই।

ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি ট্রিনবাগো নাইট রাইডার্সের ম্যাচে ড্রেসিংরুমে হাজির ছিলেন দীনেশ। আর এই নিয়েই বিতর্ক তৈরি হয়। বিসিসিআইয়ের অনুমতি ছাড়া কেন সিপিএলের ম্যাচ দেখতে গিয়েছিলেন সেই প্রশ্ন ওঠে। শুধু তাই নয়, ড্রেসিংরুমে ট্রিনবাগো দলের জার্সি পরেছিলেন। সেই নিয়েও সমালোচনা হয়েছে। এরপর দীনেশকে শো কজ নোটিশ ধরিয়েছিল বিসিসিআই। কেন তিনি বোর্ডের অনুমতি ছাড়া ম্যাচ দেখতে গিয়েছিলেন, সেই প্রশ্নও করা হয়। এমন কী, দীনেশের বোর্ডের চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই।

শো-কজ নোটিশ ধরানোর পরই নিঃশর্তে ক্ষমা চেয়ে নেন দীনেশ। চিঠিতে কার্তিক উল্লেখ করেছিলেন, বোর্ডকে অসম্মান করার কোনও ইচ্ছে ছিল না। নতুন মরসুমে নাইট রাইডার্স দলের কোচের ভূমিকায় এবার ব্রেন্ডন ম্যাকালামকে দেখা যেতে চলেছে। তাঁর অনুরোধেই ড্রেসিংরুমে বসে টিমের জার্সি গায়ে চাপিয়ে ট্রিনবাগো দলের ম্যাচ দেখেছিলেন দীনেশ।

দীনেশের সেই ক্ষমা চিঠিই এবার গ্রহণ করল বিসিসিআই। বোর্ড সূত্রে জানা গিয়েছে, এই ঘটনা নিয়ে আর কোনও ধরনের আলোচনা চায় না বোর্ড। দীনেশকে ক্ষমা করে আলোচনা এখানেই থামিয়ে দেওয়ার কথা জানিয়েছে বিসিসিআই।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, September 16, 2019, 15:07 [IST]
Other articles published on Sep 16, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+