টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সংঘাতে জড়াতে পারে বিসিসিআই ও ক্রিকেট অস্ট্রেলিয়া!

WORLD CUP 2019: IND VS AUS | ஆஸி.யின் தவறை சுட்டிக் காட்டிய சச்சின் டெண்டுல்கர்- வீடியோ

করোনা ভাইরাসের জেরে বাতিল হয়ে যেতে পারে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেক্ষেত্রে আগামী বছর টুর্নামেন্ট আয়োজন করা নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়া দ্বন্দ্বে জড়াতে পারে বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে। এর পিছনে লুকিয়ে রয়েছে কোন কারণ, তা জেনে নেওয়া যাক।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। করোনা ভাইরাসের জেরে টুর্নামেন্ট চলতি বছরের জন্য স্থগিত হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এই ইস্যুতে আইসিসি-র তরফে চূড়ান্ত কিছু জানানো হয়নি। চলতি মাসেই তাদের মতামত জানানোর কথা।

ক্রিকেট অস্ট্রেলিয়া কী চায়

ক্রিকেট অস্ট্রেলিয়া কী চায়

সূত্রের খবর, করোনা ভাইরাসের আবহে চলতি বছর ১৬ দেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চায় না ক্রিকেট অস্ট্রেলিয়া। টুর্নামেন্ট ২০২১ সাল পর্যন্ত স্থগিত করে দেওয়ার জন্য আইসিসি-র কাছে আবেদনও করেছে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারদের ক্রিকেট বোর্ড।

আইসিসি-র ভাবনা কী

আইসিসি-র ভাবনা কী

২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আরও এক সংস্করণ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা। তাই চলতি বছর টুর্নামেন্ট বাতিল হলে, তা আগামী বছর আয়োজন করা যে সম্ভব নয়, তা ক্রিকেট অস্ট্রেলিয়াকে সাফ জানিয়ে দিয়েছে আইসিসি। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ সালে আয়োজন করা যায় কিনা, তা নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে।

ভারত বনাম অস্ট্রেলিয়া

ভারত বনাম অস্ট্রেলিয়া

সূত্রের খবর, আইসিসি-র পরামর্শ মানতে রাজি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথদের ক্রিকেট বোর্ড চায়, সমঝোতা করুক বিসিসিআই। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক ২০২১-এ। অন্যদিকে ওই বছর ভারতের মাটিতে নির্ধারিত টুর্নামেন্ট ২০২২-এ নিয়ে যাওয়া হোক। সেই প্রস্তাব মানতে রাজি নয় বিসিসিআই। ফলে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে যে সংঘাত খুব শীঘ্রই বাঁধতে চলেছে, সূত্র মারফত এমনই দাবি করা হয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, July 16, 2020, 12:37 [IST]
Other articles published on Jul 16, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+