করোনার জেরে আইপিএল বন্ধ হলে কত ক্ষতি হবে বিসিসিআই-র? উইম্বলডন থেকে শিক্ষা?

டி வில்லியர்ஸ் - கோலிக்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள்-வீடியோ

করোনা ভাইরাসের জেরে পিছিয়ে গিয়েছে চলতি বছরের আইপিএল। যা পরিস্থিতি, তাতে টুর্নামেন্ট বন্ধও হয়ে যেতে পারে। সেক্ষেত্রে বিসিসিআই ও টুর্নামেন্টের স্টেক হোল্ডারদের কত টাকা ক্ষতি হবে, সেদিকে একবার নজর ফেরানো যাক। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী উম্বলডন থেকে কী শিক্ষা নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড?

করোনা ও লকডাউন

করোনা ও লকডাউন

বিশ্বের ২১০টি দেশে করোনা ভাইরাসের প্রভাব ছড়িয়েছে। সবমিলিয়ে বিশ্বব্যাপী প্রায় ৮৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ পেরিয়ে গিয়েছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ৬ হাজার। মৃত্যু হয়েছে ১৮০ জনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। সেই মতো ঘরবন্দি রয়েছেন সাধারণ মানুষ থেকে ক্রীড়া ব্যক্তিত্বরা।

স্থগিত আইপিএল

স্থগিত আইপিএল

২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল চলতি বছরের আইপিএল। করোনা ভাইরাসের জেরে টুর্নামেন্ট পিছিয়ে ১৫ এপ্রিল থেকে শুরু হবে বলে জানায় বিসিসিআই। ১৪ এপ্রিল ওঠার কথা কেন্দ্র আরোপিত প্রথম পর্যারের লকডাউন। ঘরবন্দির সময়সীমা বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেক্ষেত্রে ১৫ এপ্রিল যে টুর্নামেন্ট শুরু করা যাবে না, তা নিশ্চিত। হয় আরও পিছিয়ে যেতে পারে আইপিএল না হয় বন্ধ হতে পারে প্রতিযোগিতা।

কত টাকা ক্ষতি

কত টাকা ক্ষতি

২০২০ আইপিএল না হলে আনুমানিক ৩৮০০ কোটিরও বেশি টাকা ক্ষতি হতে পারে বিসিসিআই ও টুর্নামেন্টের স্টেক হোল্ডারদের। সরাসরি ক্ষতি হতে পারে ৩২৬৯ কোটি টাকা। ইতিমধ্যেই ভিভো-কে পাঁচ বছরের জন্য আইপিএলের টাইটেল স্পনসরশিপ দিয়েছে বিসিসিআই। চলতি বছর টুর্নামেন্ট না হলে সেখানেও ৪০০ কোটি টাকা ক্ষতি হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের। আবার সেন্ট্রাল স্পনসরশিপ থেকে ২০০ কোটি টাকা ক্ষতি করবে সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন সংস্থা

উইম্বলডন থেকে শিক্ষা

করোনা ভাইরাসের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী টেনিস টুর্নামেন্ট উইম্বলডন। প্যানডেমিক বা মহামারীর বিমা হিসেবে প্রতি বছর (শেষ ১৭ বছরের হিসেবে) দুই মিলিয়ন ডলার অর্থ দিয়ে আসছে টুর্নামেন্টের উদ্যোক্তারা। করোনা ভাইরাসের জন্য চলতি বছর টুর্নামেন্ট বন্ধ হয়ে যাওয়ায় ১৪১ মিলিয়ন ডলার বিমা হিসেবে দিয়েছে অল ইংল্যান্ড ক্লাব।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, April 9, 2020, 16:18 [IST]
Other articles published on Apr 9, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+