'স্বার্থের সংঘাত নয়', সিএসি-কে ঘোষণা দিতে বললেন বিসিসিআই সিইও

স্বার্থের সংঘাত অর্থাৎ একই সঙ্গে দুটি পদ আটকে রাখবেন না। ভারতীয় দলের কোচ নির্বাচনের জন্য তৈরি কপিল দেব নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি বা সিএসি সদস্যদের এই ঘোষণা দিতে বললেন বিসিসিআই-র সিইও রাহুল জোহরি।

বিসিসিআই সূত্রে খবর, সিএসি-র সদস্যদের মেলে আলাদা করে এ ব্যাপারে চিঠি পাঠিয়েছেন রাহুল জোহরি। কপিল দেব, অংশুমান গায়েকোয়াড়দের যত শীঘ্র সম্ভব এর উত্তর দিতে বলা হয়েছে বলে খবর।

কেন দ্রুততা

কেন দ্রুততা

ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ পদে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ইতিমধ্যেই পেরিয়ে গেছে। এবার জমা পড়া আবেদনগুলির মধ্যে থেকে উপযুক্ত ব্যক্তিকে বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। টিম ইন্ডিয়ার কোচ পদে চাকরি পেতে আবেদনকারীদের সিএসি-র সম্মুখে ইন্টারভিউ দিতে হবে। কিন্তু যতক্ষন সিএসি সদস্যদের তরফে স্বার্থের সংঘাত সংক্রান্ত ঘোষণা না আসছে, ততক্ষণ ভারতীয় ক্রিকেট দলের কোচ নির্বাচনের চূড়ান্ত প্রক্রিয়া শুরু করা যাবে না বলে বিসিসিআই-র তরফে জানানো হয়েছে।

কেন এই ঘোষণা

কেন এই ঘোষণা

কপিল দেবদের আগে বিসিসিআই-র ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির চেয়ারে বসতেন ভারতের ক্রিকেটীয় লেজেন্ড সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণ। কিন্তু পরে জানা যায়, এই পদ সামলানোর পাশাপাশি তাঁরা আইপিএলের বিভিন্ন দলের পরামর্শদাতা, মেন্টরের দায়িত্বও পালন করছিলেন। বিসিসিআই-র দুটি পদে একসঙ্গে তিন রথির থাকাকে অপরাধ বলেই গণ্য করে সুপ্রিম কোর্ট মনোনিত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর। বিস্তর জলঘোলার পর বিসিসিআই-র ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির চেয়ার থেকে ইস্তফা দেন সচিন ও লক্ষ্মণ। নতুন করে ফের সেই কমিটি তৈরি করা হয়।

 এখন কী চিত্র

এখন কী চিত্র

বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর এক টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট। ২০২৩ সালের বিশ্বকাপকে লক্ষ্য বানিয়ে এখন থেকে প্রস্তুতি নিতে ভারতীয় ক্রিকেট দলকে কোনও শক্ত এবং অভিজ্ঞ হাতে তুলে দিতে চাইছে বিসিসিআই। তার আগে কোচ নির্বাচন কমিটিকেও স্বচ্ছ বানাতে বদ্ধপরিকর ভারতীয় ক্রিকেট বোর্ড।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, August 1, 2019, 14:45 [IST]
Other articles published on Aug 1, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+