করোনা ভাইরাস আতঙ্কে বৈঠকে গেলেন না সৌরভ, এশিয়া কাপ নিয়ে ফের ধোঁয়াশা

করোনা ভাইরাস আতঙ্ক। ৩ মার্চ, মঙ্গলবার দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক। এশিয়া কাপের ভেন্যু নিয়ে এই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত বেড়় হওয়ার কথা ছিল। করোনা ভাইরাস আতঙ্কে সেই বৈঠক এড়িয়ে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার রাতে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দুবাই উড়ে যাওয়ার কথা ছিল। করোনা ভাইরাসের আতঙ্কে সৌরভ অবশ্য এই বৈঠকের জন্য বিমান ধরেননি।

করোনা আতঙ্কে বৈঠক স্থগিত

করোনা আতঙ্কে বৈঠক স্থগিত

শুধু সৌরভই নয়, এশিয়ান অন্য কয়েকটি দেশের ক্রিকেট কর্তারাও করোনা আতঙ্কের জন্য বৈঠক এড়িয়ে যান। যারপর এই ৩ তারিখের বৈঠকটি স্থগিত করা হয়েছে।

দুবাইয়ে করোনা থাবা

দুবাইয়ে করোনা থাবা

চিনের করোনা ভাইরাস ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়েছে। চিনের পর জাপান ও মালয়েশিয়া থেকেও করোনা ভাইরাসে মৃত্যের খবর পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই করোনা ভাইরাস আতঙ্কের কারণে জাপানে ম্যারাথন অনুষ্ঠানের সাধারণদের অংশগ্রহণ বাতিল করা হয়। এবার দুবাইয়েও করোনা থাবা।

দুবাইয়ে করোনা আক্রান্তের সংখ্যা

দুবাইয়ে করোনা আক্রান্তের সংখ্যা

দুবাইয়ে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে ৭৩০ জন আক্রান্ত হয়েছে বলে রিপোর্ট পাওয়া গিয়েছে। ফলে দুবাইয়ে আসা পর্যটক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এবার করোনা ভাইরাস আতঙ্কে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক বাতিল হল। নতুন করে সেই বৈঠক কবে হবে জানা যায়নি।

এশিয়া কাপ কোথায়, ধোঁয়াশা অব্যাহত

এশিয়া কাপ কোথায়, ধোঁয়াশা অব্যাহত

এশিয়া কাপ কোথায়, সেই ধোয়াঁশা এখনও কাটল না। সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপের আসর হওয়ার কথা। তার আগে মার্চের ৩ তারিখ দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক ছিল। যা এই মুহূর্তে স্থগিত। অন্যদিকে বৈঠকের আগে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন এশিয়া কাপ দুবাইয়েই হতে চলেছে।

ভারত ও পাকিস্তান দুই দলই টুর্নামেন্টে অংশ নেবে। যার পাল্টায় পাকিস্তানে ক্রিকেট বোর্ডের চেয়ারম্য়ান এহসান মানি জানিয়েছেন, বৈঠক সম্পন্ন হওয়ার আগে কোনও সিদ্ধান্তই এখনও চূডা়ন্ত নয়।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, March 2, 2020, 14:19 [IST]
Other articles published on Mar 2, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+