
খেলা বন্ধ থাকলেও ক্রিকেটারদের বেতন মিটিয়ে দিল বিসিসিআই
আইপিএল বন্ধের কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের আর্থিক লোকসান হলেও সংকট কাটিয়ে তিন মাসের বেতন মিটিয়ে দেওয়া হয়েছে বলে বিসিসিআইয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।

আর্থিক সংকটে বিসিসিআই
খেলা বন্ধ হয়ে যাওয়াতে বিশ্বের সমস্ত ক্রিকেট বোর্ড চরম আর্থিক সংকটের মধ্যে পড়েছে । ব্যতিক্রম নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। মিলিয়র ডলার আইপিএল বন্ধ হওয়ায় ক্ষতির মুখে বিসিসিআই। তবুও কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা সমস্ত ক্রিকেটারদের বেতন মিটিয়ে দিল বিসিসিআই।

অন্য দেশের ক্রিকেট বোর্ডদের কী অবস্থা
করোনার ভয়াবহতার কারণে অন্য দেশের ক্রিকেট বোর্ড অবশ্য বেতনে কাটছাঁট করেছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বেতন কম নেবেন জানা গিয়েছে । করোনা লড়াইয়ে ভারত যখন লড়াই চালাচ্ছে দেশের ক্রিকেট বোর্ড অবশ্য বিরাট-রোহিতদের পাশে দাঁড়াল। আগে যেভাবে বিসিসিআই ক্রিকেটারদের পাশে ছিল, একই ভাবে বিপদের সময়ও পাশে থাকল।বিসিসিআই বেতন কাটার পথে হাঁটেনি। ফলে বোর্ডের চুক্তির আওয়ায় থাকা ক্রিকেটাররা সময় মতোই বেতন পেলেন।

বোর্ডের পক্ষ থেকে যা জানানো হয়েছে
পিটিআইকে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ' ২৪ মার্চ লকডাউন ঘোষণা করার পর বিসিসিআই সমস্ত পরিস্থিতির জন্য তৈরি ছিল। বিসিসিআই ক্রিকেটারদের তিনমাসের বেতন ক্লিয়ার করে দিল।'


Click it and Unblock the Notifications


















