
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ
২০২১ সালে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। সম্ভবত অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত হওয়ার কথা টুর্নামেন্ট। ২০২৩ সালে ভারতেই ফের ৫০ ওভারের বিশ্বকাপের আসর বসার কথা।

ক্ষুব্ধ আইসিসি
কয়েক দিন আগে আইসিসি এবং বিসিসিআই-এর মধ্যে কড়া ভাষায় মেল চালাচালি হয় বলে সূত্র মারফত জানা যায়। আইসিসি-র তরফ থেকে জানতে চাওয়া হয় যে ২০১৫ সালের চুক্তি অনুযায়ী ২০২১ ও ২০২৩ বিশ্বকাপের আয়ের ওপর কর মুকুবের ক্ষেত্রে কী উদ্যোগ নিয়েছে বিসিসিআই? কারণ চুক্তি অনুযায়ী, ভারত সরকারের সঙ্গে আলোচনা করে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর দেড় বছর আগেই আইসিসি-কে এই সমস্যার সমাধানের রাস্তা দেখিয়ে দেবে বলে জানিয়েছিল বিসিসিআই।

কী বলেছিল বিসিসিআই
আইসিসি-কে তার প্রাপ্য অর্থের হিসেব বুঝিয়ে দেওয়ার সময়সীমা এপ্রিল মাসে শেষ হয়ে গেলেও ১৮ মে পর্যন্ত তা বাড়ানো হয়েছিল। সেই সময়সীমাও অতিক্রম হওয়ার পর আইসিসি-কে ৩০ মে পর্যন্ত অপেক্ষা করতে বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। করোনা ভাইরাস সহ একাধিক ইস্যু নিয়ে বিচলিত থাকা ভারত সরকারের সঙ্গে তারা এই ইস্যুতে কথা বলার সুযোগ পাচ্ছে না বলে জানিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। কিন্তু আইসিসি সেই অজুহাত শুনতে না চাওয়ায় দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে। এর জেরে ভারত থেকে ২০২১-র টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছিল বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

আতঙ্কিত নয় বিসিসিআই
আইসিসি-র হুমকিতে মোটেই বিচলিত নয় বিসিসিআই। কারণ ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিনিয়ে নেওয়া যে হবে না, সে ব্যাপারে তাঁরা নিশ্চিত বলে জানিয়েছেন বোর্ডের কার্যনির্বাহী সচিব অরুণ সিং ধুমল। বরং আইসিসি-র সঙ্গে হাত মিলিয়ে কর সমস্যার সমাধান করা হবে বলেও জানিয়েছেন ধুমল। অন্যদিকে বিসিসিআই-এর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে রাজি হয়েছে আইসিসি-ও।


Click it and Unblock the Notifications
করোনা ধাক্কা সামলে, ঠিক কত মাস পর ভারতে ফুটবল শুরু হতে পারে

















