করোনা ভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল, বিসিসিআই-র পরবর্তী বিজ্ঞপ্তির অপেক্ষা

করোনা ভাইরাসের জেরে পের স্থগিত হল ২০২০-র আইপিএল। তবে এবার অনির্দিষ্টকালের জন্য। বৃহস্পতিবার এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিসিসিআই। আইপিএল নিয়ে পরবর্তী সিদ্ধান্ত বিজ্ঞপ্তির আকারে জানানো হবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ততদিন অপেক্ষা করা ছাড়া ক্রিকেট প্রেমীদের আর কোনও উপায় নেই। পরিস্থিতি স্বাভাবিক না হলে যে আইপিএল আয়োজন করা কোনওভাবেই সম্ভব নয়, তা সাফ জানিয়ে দিয়েছে বিসিসিআই।

করোনার প্রভাব

করোনার প্রভাব

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা প্রায় ১ লক্ষ ৪০ হাজার। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ১২ হাজার। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে চারশো মানুষের।

দেশজুড়ে লকডাউন

দেশজুড়ে লকডাউন

করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী প্রথমে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। অবস্থার উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ আরও বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। ৩ মে পর্যন্ত থাকবে এই অচলাবস্থা।

আইপিএল স্থগিতের প্রথম পর্যায়

আইপিএল স্থগিতের প্রথম পর্যায়

ঠিক ছিল, চলতি বছরের ২৯ মার্চ থেকে শুরু হবে আইপিএল। করোনা ভাইরাসের জেরে তা পিছিয়ে ১৫ এপ্রিল থেকে শুরু করার কথা জানিয়েছিল বিসিসিআই। কিন্তু দেশজুড়ে লকডাউন জারি থাকায় এবং তার মেয়াদ বৃদ্ধি হওয়ায় আইপিএল ফের স্থগিত করে দিতে বাধ্য হল ভারতীয় ক্রিকেট বোর্ড।

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

এ যাত্রায় আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিসিসিআই। জানিয়ে দিল, বর্তমান পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্য এবং জীবনের সুরক্ষাই সবচেয়ে বড় চিন্তার বিষয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত টুর্নামেন্ট শুরু করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্রিকেট প্রেমীদের তাদের পরবর্তী বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে বলেছে বিসিসিআই। বোর্ডের সচিব জয় শাহ প্রেস বিবৃতিতে এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজিদের সে কথাই জানানো হয়েছে।

আইপিএল নিয়ে বৈঠক

আইপিএল নিয়ে বৈঠক

করোনা ভাইরাসের জেরে অস্থির পরিস্থিতিতে আইপিএলের ভবিষ্যত নির্ধারণ করতে গত মঙ্গলবার কনফারেন্সের মাধ্যমে বৈঠক সেরেছিলেন বিসিসিআই-র কর্তারা। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ, আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বৈঠকে অংশ নিয়েছিলেন। একই ইস্যুতে এরপর টুর্নামেন্টে অংশ নেওয়া ফ্রাঞ্চাইজি, স্পনসরার ও ব্রডকাস্টারদের সঙ্গেও বৈঠকে বসেছিল বিসিসিআই। সবার সম্মতিতেই আইপিএল অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে বলে খবর।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, April 16, 2020, 17:06 [IST]
Other articles published on Apr 16, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+