
খেলা শুরু
২৪ সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে ভারতের মহিলা ক্রিকেট দল। প্রথম ম্যাচ হবে গুজরাতের সুরাতে। সেই সিরিজ শুরুর আগেই মহিলা ক্রিকেট দলে পারফরম্যান্স অ্যানালিস্ট নিয়োগ করতে চাইছে বিসিসিআই।

কবের মধ্যে আবেদন এবং নিয়ম
চলতি মাসের ২০ তারিখের মধ্যে ভারতের মহিলা ক্রিকেট দলের পারফরম্যান্স অ্যানালিস্ট পদে আবেদন জমা নেবে বিসিসিআই। আবেদনকারীর বয়স ৬০ বছরের বেশি হবে না বলেও জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আগে কে ছিলেন
২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভারতের মহিলা ক্রিকেট দলের পারফরম্যান্স অ্যানালিস্টের দায়িত্ব পালন করেছেন আরতি নালগে।

কী কাজ
প্রতিপক্ষ দলের শক্তি-ক্ষমতা যাচাই করে পরিকল্পনা তৈরি করা মূলত পারফরম্য়ান্স অ্যানালিস্টের কাজ বলে জানানো হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভালো ফলের আশাতেই বিসিসিআই-র এই পদক্ষেপ বলে মনে করছে দেশের ক্রীড়া মহল।


Click it and Unblock the Notifications


















