শ্রীলঙ্কান ক্রিকেটাররা শুধু নাটক করছেন আর তাই তাঁরা মাস্ক পড়ছেন এরকম একটা গুঞ্জন ছিল বিসিসিআইয়ের অন্দরমহলে। কিন্তু সম্প্রতি দ্য ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশান যা বলেছে তাতে চক্ষু চড়কগাছ।
আইএমএ-র প্রস্তাব এরপর থেকে ভ্যেনু পছন্দের ক্ষেত্রে বিসিসিআইয়ের উচিত দূষণের ফ্যাক্টরও মাথায় রাখা উচিত। তবে দিল্লিরি দূষণে লাকমলের মত অসুস্থ হয়ে পড়েছিলেন ভারতেরই মহম্মদ শামিও। ফলে দ্য ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশান জানিয়েছে বৃষ্টি ও আলো যেমন ক্রিকেট খেলা চালিয়ে নেওয়া -র ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাপকাঠি হয়, ঠিক তেমনিই দূষণকেও মাপকাঠি হিসেবে যেন ধরা হয়।
Indian Medical Association writes to BCCI: Greatly troubled about the recent cricket match between India and Sri Lanka in Delhi played under conditions of high levels of air pollution. pic.twitter.com/Gd7LBPNUOg
— ANI (@ANI) December 7, 2017
আইএমএ জানিয়েছে, 'বায়ুর দূষণ খেলোয়াড়ের পারফরম্যান্স কমিয়ে দেয়। যেখানে মিলিসেকেন্ড, মিলিমিটারের তফাতে খেলোয়াড়দের পারফরম্যান্সে বড় পার্থক্য হয়ে যায়, সেখানে বায়ু দূষণকেও পারফরম্যান্সের মাপকাঠি ধরা উচিত।'
Air pollution also reduces performance of the athletes. In a situation where milliseconds and millimetres often determine success of athletes, air pollution can be an important factor in affecting their performance: Indian Medical Association to BCCI
— ANI (@ANI) December 7, 2017
বাতাসের মান ৩০১- ৪০০ -র মধ্যে থাকলে খুব খারাপ বলে চিহ্নিত হয়, সেখানে মঙ্গলবার সকালে দিল্লির বায়ুর মান ছিল ৩৭৯।