আইপিএল সহ ঘরোয়া ক্রিকেটে আইসিসি নাক গলাক, চায় না বিসিসিআই

আইপিএল সহ ঘরোয়া ক্রিকেট নিয়ে আইসিসি-র সঙ্গে দ্বন্দ্বে জড়াল বিসিসিআই। কোন কোন আন্তর্জাতিক খেলোয়াড় দেশের টি-টোয়েন্টি লিগে খেলতে পারবেন, তা তারাই ঠিক করবেন বলে সাফ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

কোনও ক্রিকেটার নিজের দেশের টি-টোয়েন্টি লিগ ছাড়া অন্য দেশের আরও একটি ২০ ওভারের টুর্নামেন্টে অংশ নিতে পারবেন বলে প্রস্তাব দিয়েছে আইসিসি। তা বিসিসিআই-র পছন্দ হয়নি। এই নিয়মের আওতায় রঞ্জি ট্রফিকে ফেলতে চাইছে আইসিসি। কিন্তু সেই নিয়ম একেবারেই মেনে নিতে রাজি নয় ভারতীয় ক্রিকেট সংস্থা। ঘরোয়া ক্রিকেট আয়োজনে আইসিসি-র তেমন ভূমিকা নেই বলেই দাবি বিসিসিআই-র। সঙ্গে প্রশ্ন, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এই নিয়ম একই ভাবে জারি থাকবে তো।

যদিও সবকটি দেশের ঘরোয়া ক্রিকেটে হস্তক্ষেপ করার এক্তিয়ার তাদের আছে বলেই দাবি করেছে আইসিসি। বক্তব্য, বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে নির্দিষ্ট নিয়ম ঠিক করতে ২০১৮ সালে একটি কার্যকারী কমিটি গঠন করা হয়েছিল। ভারতও সেই কমিটির সদস্য। সেই কমিটির তরফেই এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি আইসিসি-র।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, August 11, 2019, 18:10 [IST]
Other articles published on Aug 11, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+