করোনার আবহে ভারতের পরিবর্তে কোন দুই দেশে হতে পার আইপিএল, আভাস বিসিসিআইয়ের

World cup 2019: WI vs PAK | பாக். பவுலர்களை புரட்டி எடுத்த கெயில்! ருத்ர தாண்டவம்- வீடியோ

করোনা ভাইরাসের প্রভাব ক্রমে বাড়ছে ভারতে। বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমতাবস্থায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে রাখা হয়েছে আইপিএল। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে চলতি বছর ভারতে টুর্নামেন্ট আয়োজন করা যাবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিসিসিআই নিজেও এ ব্যাপারে নিশ্চিত না হওয়ায় বিকল্প পথ অবলম্বন করার ভাবনাচিন্তা শুরু করেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

অন্য দেশে হতে পারে আইপিএল

অন্য দেশে হতে পারে আইপিএল

যেমনটা ভাবা হয়েছিল, ঠিক তেমনটাই হতে চলছে। করোনা ভাইরাসের লাগামছাড়া প্রভাবে ভারতে নয়, অন্য দেশে হতে পারে আইপিএল। এক বিসিসিআই কর্তার কথা অনুযায়ী, টুর্নামেন্ট আয়োজন করার জন্য মুখিয়ে থাকা শ্রীলঙ্কা ও সৌদি আরবের প্রস্তাব নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। এই দুই দেশে করোনা ভাইরাসের প্রভাব তুলনামূলকভাবে কম। তাই যে কোনও একটি দেশকে আইপিএল আয়োজন করার ছাড়পত্র দেওয়া হতে পারে বলে ওই বিসিসিআই কর্তার তরফে জানানো হয়েছে।

ভারতে সম্ভব নয়

ভারতে সম্ভব নয়

বিশ্বের ২১৩টি দেশের সাড়ে দশ কোটিরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন প্রায় পাঁচ লক্ষ কুড়ি হাজার মানুষ। কেবল ভারতে ছয় লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রায় ১৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এই কঠিন পরিস্থিতিতে দেশে আইপিএল আয়োজন করে ক্রিকেটারদের জীবন নিয়ে বিসিসিআই কোনও ঝুঁকি নিতে চায় না বলে জানিয়েছেন ওই বোর্ড কর্তা।

আইপিএল না হলে ক্ষতি

আইপিএল না হলে ক্ষতি

করোনা ভাইরাসের জেরে এ বছরের আইপিএল বাতিল হয়ে গেলে বিসিসিআইয়ের প্রায় চার হাজার কোটি টাকা ক্ষতি হবে বলে জানিয়েছেন ওই বোর্ড কর্তা। বলেছেন, নিজেদের ঘাড়ে ওই ক্ষতির অঙ্ক না চাপাতে অন্য দেশে হলেও আইপিএল আয়োজন করতে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির অধীর হয়ে রয়েছে।

স্পনসর বিতর্ক

স্পনসর বিতর্ক

লাদাখ সীমান্তে তৈরি হওয়া যুদ্ধের আবহে বিসিসিআই চিনা স্পনসর ভিভোর সঙ্গে সম্পর্ক ছেদ করবে কিনা, সে ব্যাপারে বিসিসিআই এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে না বলে সূত্র মারফত জানা গিয়েছে। এই ইস্যুতে আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক কবে হবে, তাও ঠিক হয়নি বলে জানানো হয়েছে।

করোনার পর শুরু হচ্ছে ক্রিকেট, কীভাবে হবে সেলিব্রেশন দেখিয়ে দিলেন ইংলিশ ক্রিকেটার

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, July 2, 2020, 17:37 [IST]
Other articles published on Jul 2, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+