'ভেন্যু এগ্রিমেন্ট কস্ট' বৃদ্ধি নিয়ে বিসিসিআই-র বিরুদ্ধে বিক্ষোভের পথে আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলি

আইপিএলে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের পর টুর্নামেন্টের প্লে-অফের পুরস্কার মূল্যও কেটে অর্ধেক করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। তা নিয়ে ফ্রাঞ্চাইজিগুলির ক্ষোভ তো ছিলই। তা চরম আকার নিয়েছে যখন বিসিসিআই, আইপিএলের প্রতি ম্য়াচের জন্য ফ্রাঞ্চাইজিগুলির কাছ থেকে অতিরিক্ত ভেন্যু এগ্রিমেন্ট কস্ট নেওয়ার মনস্থ করেছে। পরিস্থিতি এমন যে, ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহও ঘোষণা করতে পারেন শাহরুখ খান, প্রীতি জিন্টারা।

বিষয়টি কী

বিষয়টি কী

সূত্রের খবর, টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ আয়োজনের জন্য ভেন্যু এগ্রিমেন্ট কস্ট বা স্টেডিয়ামের ভাড়া কুড়ি লাখ টাকা বাড়াতে চলেছে বিসিসিআই। ফ্রাঞ্চাইজিগুলিকে এই টাকা রাজ্য ক্রিকেট সংস্থাগুলির হাতে তুলে দিতে হবে। এর আগে আইপিএলের একটি ম্যাচ আয়োজনের জন্য নিজ নিজ রাজ্যের ক্রিকেট সংস্থাকে ৩০ লাখ টাকা দিতে হত শাহরুখ খান, প্রীতি জিন্টা, মুকেশ আম্বানিদের। এবার তা বেড়ে ৫০ লাখ করা হচ্ছে বলে বিসিসিআই সূত্রে খবর।

পুরস্কার মূল্যও অর্ধেক

পুরস্কার মূল্যও অর্ধেক

যেন মরার ওপর খাঁড়ার ঘা! ভেন্যু এগ্রিমেন্ট কস্ট বেড়ে যাওয়া নিয়ে মাথাব্যাথার মধ্যেই আইপিএলের প্লে-অফের পুরস্কার মূল্য কমে যাওয়া নিয়েও হতাশ হয়েছে ফ্রাঞ্চাইজিগুলি। বিসিসিআই এক বৈঠকে ভারতীয় ক্রিকেটের আনুসাঙ্গিক খরচ চালাতে আইপিএলের প্লে-অফের পুরস্কার মূল্য ৫০ শতাংশ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, আইপিএলের ১৩তম সংস্করণের চ্যাম্পিয়ন দল পাবে দশ কোটি টাকা। রার্নাস দলকে দেওয়া হবে ৬.২৫ কোটি।

আগের পুরস্কার মূল্য

আগের পুরস্কার মূল্য

গত বছরের আইপিএলের চ্যাম্পিয়ন দল অর্থাৎ রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স পেয়েছিল ২০ কোটি টাকা। রানার্স অর্থাৎ মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস পেয়েছিল ১২.৫ কোটি টাকা। টুর্নামেন্টের তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী দুই দলকে ৮.৭৫ কোটি টাকা দেওয়া হয়েছিল।

ফ্রাঞ্চাইজিগুলির অসন্তোষ

ফ্রাঞ্চাইজিগুলির অসন্তোষ

আইপিএলের প্লে-অফের পুরস্কার মূল্য অর্ধেক করে দেওয়া এবং স্টেডিয়ামের ভাড়া আচমকা বেড়ে যাওয়া নিয়ে বিসিসিআই-র ওপর ক্ষুব্ধ ফ্রাঞ্চাইজিগুলি। জানিয়েছে যে তারা এই সিদ্ধান্তকে সম্মান করে না। শীঘ্রই এই ইস্যুতে বিক্ষোভ শুরু করার হুঁশিয়ারিও দিয়েছে আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলি।

কেন এমন সিদ্ধান্ত

কেন এমন সিদ্ধান্ত

ক্রিকেট মহলের একাংশের দাবি, প্রথম শ্রেণির ক্রিকেটের হাল ফেরাতে বিসিসিআই-র এই উদ্যোগ। জমকালো আইপিএল থেকে টাকা বাঁচিয়ে আর্থিকভাবে পিছিয়ে থাকা দেশের ক্রিকেটারদের সাহায্য করাই বোর্ডের লক্ষ্য। আবার অনেকের মতে, পকেটে টান পরার জন্যই এই পদক্ষেপ সৌরভ অ্যান্ড কং-র।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, March 6, 2020, 10:14 [IST]
Other articles published on Mar 6, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+