
অর্জুনের জন্য কোনও তিন নাম
খেলরত্নের জন্য রোহিতের নাম পাঠানোর পাশাপাশি ভারতের আরও তিন ক্রিকেটার ইশান্ত শর্মা, শিখর ধাওয়ান ও মহিলা ক্রিকেটার দীপ্তির শর্মার নাম অর্জুন পুরস্কারের জন্য বিসিসিআই, ক্রীড়ামন্ত্রকের কাছে প্রস্তাব করেছে।

রোহিতের নাম প্রস্তাব নিয়ে সৌরভ যা বলেছেন
রোহিত শর্মার নাম খেলরত্নের জন্য প্রস্তাবিত করা নিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, 'বাইশ গজে ব্যাটিং ও লিডারশিপ স্কিলে রোহিত দারুণ সাফল্য এনে দিয়েছে। সেক্ষেত্রে এবছর ক্রিকেট থেকে খেলরত্ন পাওয়ার জন্য রোহিত সবচেয়ে উপযুক্ত ক্রিকেটার। '

সৌরভ আরও যা বললেন
সেই সঙ্গে ভারতীয় টেস্ট দলের অন্যতম সিরিয়র ক্রিকেটার ইশান্ত শর্মা, ওপেনার শিখর ধাওয়ান ও মেয়েদের ক্রিকেটে দীপ্তি শর্মা অর্জুনের জন্যে যোগ্য নাম বলে সৌরভ জানিয়েছেন।

২০১৯ সালে রোহিতের পারফর্ম্যান্স
উল্লেখ্য রোহিতের কেরিয়ারে ২০১৯ সালটা দারুণ গিয়েছে। গত বছরে বাইশ গজে ওপেনার হিসেবে ওডিআই ও টেস্ট ক্রিকেট মিলিয়ে ১০টি সেঞ্চুরি হাঁকান রোহিত। বিশ্বকাপে ৫টি সেঞ্চুরি হাঁকিয়ে এক বিশ্বকাপে কুমার সাঙ্গাকারার ৪ সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেন হিটম্যান।


Click it and Unblock the Notifications



















