করোনাকে দূরে সরিয়ে কোন দাদাগিরির জন্য এবার ভারত অধিনায়ক সুনীলের সঙ্গে জুটি বাঁধছেন সৌরভ

WC 2019: Eng Vs Pak: ஒரே பாலில் இரண்டு வாய்ப்பை தவறவிட்ட பாகிஸ்தான் கேப்டன்- வீடியோ

করোনাকে দূরে সরিয়ে এবার সৌরভের দাদাগিরি! বাংলা থেকে প্রতিভা খুঁজে আনার কাজ করবেন মহারাজ। সৌরভের সঙ্গে এই প্রতিভা খুঁজে আনার কাছে থাকতে চলেছেন বাংলার জামাই ও ভারতের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী।

 কোন ক্ষেত্রে দাদাগিরি দেখাতে চলেছেন সৌরভ

কোন ক্ষেত্রে দাদাগিরি দেখাতে চলেছেন সৌরভ

জানা গিয়েছে জেএসডব্লিউ সিমেন্ট ড্রাইভিং গোলস নামের এক প্রোজেক্টের লক্ষ্য অনূর্ধ্ব ১২ বছর বয়সী প্রতিভাবান খেলোয়াড়দের তুলে এনে তাদের সঠিক মঞ্চে জায়গা করে দেওয়া। ওয়ার্কশপের মাধ্যমে ফুটবল ও ক্রিকেট দুটি খেলারই প্রতিভাবানদের বেছে নেওয়া হবে। ক্রিকেটের শিক্ষার্থীদের ভিডিয়ো দেশের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় টিপস দিতে চলেছেন।অন্যদিকে ফুটবলারদের একই ভাবে ভারত অধিনায়ক সুনীল ছেত্রী টিপস দিতে চলেছেন।

ভিডিও টিপসের শ্যুটিং সেরে ফেললেন সৌরভ

ভিডিও টিপসের শ্যুটিং সেরে ফেললেন সৌরভ

সম্প্রতি সৌরভের বেহালার বাড়িতেই এই প্রোজেক্টের জন্য ভিডিও টিপসের বিজ্ঞাপনের শ্যুটিংয়ে মহারাজকে দীর্ঘদিন পর ব্যাট ধরতে দেখা যায়।

প্রতিভারা কোথায় সুযোগ পেতে পারে

প্রতিভারা কোথায় সুযোগ পেতে পারে

ওয়ার্কশপ থেকে বাছাই করা সেরা প্রতিভাবান ফুটবলাররা বেঙ্গালুরু এফসির অ্যাকাডেমিতে খেলার সুযোগ পাবে। একইভাবে প্রতিভাবান ক্রিকেটাররা জিন্দালদের আইপিএল টিম দিল্লি ক্যাপিটালসের বয়সভিত্তিক দলে সুযোগ পেতে চলেছে।। খেলোয়াড়দের চূড়ান্ত বাছাই পর্বে ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায় ও ফুটবলে সুনীল ছেত্রী থাকতে চলেছেন।

কোথায় কোথায় ওয়ার্কশপ

কোথায় কোথায় ওয়ার্কশপ

আপাতত জানা গিয়েছে সামাজিক দূরত্ব নীতি বজায় রেখে বাংলার পাঁচ জায়গায় পাঁচটা ওয়ার্কশপ করা হবে। চলতি সপ্তাহে বসিরহাটের নিউ বাণী সঙ্ঘের মাঠে ওয়ার্কশপ দিয়ে কাজ শুরু হতে চলেছে। এরপর বারাসতের একটি অ্যাকাডেমিতে ওয়ার্কশপ হবে। এরপর অগাস্টে বাঁকুড়া, শ্রীরামপুর, হাওড়াতে ওয়ার্কশপ হবে। করোনা সচেতনতা মেনে ২৫-৩০ জন অনূর্ধ্ব শিক্ষার্থীকে নিয়ে ওয়ার্কশপের অনুমতি মিলেছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, July 7, 2020, 9:55 [IST]
Other articles published on Jul 7, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+