‘মুক্ত করো ভয়’, গৃহবন্দি থেকে সৌরভের ১লা বৈশাখ যাপন

বিশ্ব জুড়ে করোনা উদ্বেগ। লাফিয়ে লাফিয়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে ১৫ এপ্রিল থেকে দেশে শুরু হতে চলেছে দ্বিতীয় দফার লকডাউন। ফলে বাড়ি থেকে বেরনোর এখন কোনও সুযোগ নেই। গৃহবন্দি থেকেই তাই নববর্ষ বরণ পালন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভের টুইট

সৌরভের টুইট

এদিন টুইটে ফ্যানেদের বাংলার নতুন বছরের জন্য শুভেচ্ছা জানালেন মহারাজ। টুইট পোস্টে নতুন বছর শুভ হোক প্রার্থনা করেছেন সৌরভ। সেই সঙ্গে প্রাক্তন ক্রিকেটার লিখেছেন, 'মুক্ত কর ভয়'। করোনা ভাইরাসের সংক্রমে ভারত জুড়ে যে সংকটে নেমে এসেছে, দেশবাসী দ্রুত তা থেকে মুক্তি পাক, এই কামনাই করলেন মহারাজ।

ঋদ্ধিমান সাহার পোস্ট

ঋদ্ধিমান সাহার পোস্ট

টুইটে এদিন ফ্যানেদের ১ লা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলে খেলা বাংলার ক্রিকেটার ঋদ্ধিমান সাহা। টুইটে পাপালি লেখেন, 'সকলকে নববর্ষের অনেক শুভেচ্ছা। এবছর আমরা নতুন বছরের উৎসব করতে পারিনি। কিন্তু মনে রাখতে হবে, দেশে এখন সংকট চলছে। ঘরে থাকুন সুস্থ থাকুন। ডাক্তাররা অক্লান্ত পরিশ্রমে দেশবাসীর সেবা করে চলেছেন। দয়া করে ঘর থেকে বেরিয়ে আপনি তাঁদের চেষ্টাকে বৃথা হতে করবেন না।'

করোনা লড়াইয়ে সৌরভের সাহায্য

করোনা লড়াইয়ে সৌরভের সাহায্য

উল্লেখ্য দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়তে পশ্চিমবঙ্গে গরীব মানুষদের পাশে দাঁড়িয়েছেন সৌরভ। লকডাউনের সময় রাজ্যের গরীবদের মুখে খাবার তুলে দিতে ৫০ লক্ষ টাকার চাল দান করেন মহারাজ। এছাড়া বেলুড় মঠে ২০০০ কেজি চাল দান করেছেন। সেই সঙ্গে ইকসন মন্দিরে লকডাউনের সময় প্রতিদিন ১০ হাজার মানুষকে খাওয়ানোর পরিষেবা দানের ব্যবস্থা করেছেন বিসিসিআই প্রেসিডেন্ট।

মেদীর ত্রাণে বোর্ডের সাহায্য

মেদীর ত্রাণে বোর্ডের সাহায্য

করোনা মোকাবিলায় মোদীর আপতকালীন ত্রাণ তহবিলে সৌরভের বিসিসিআই ৫১ কোটি টাকা দান করেছে।

ছবি সৌজন্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের টুইটার

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, April 14, 2020, 19:35 [IST]
Other articles published on Apr 14, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+