টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শীঘ্র জানাক আইসিসি, চায় বিসিসিআই

IPL 2019 Finals Chennai vs Mumbai | 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது மும்பை

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে শীঘ্র নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাক আইসিসি, চায় বিসিসিআই। কারণ ওই টুর্নামেন্টের ওপর আইপিএলের ভাগ্যও ঝুলে রয়েছে বলে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরের তরফে জানানো হয়েছে। ঠিক কী বলেছেন বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমল, তা জেনে নেওয়া যাক।

মহামারী করোনা

মহামারী করোনা

বিশ্বের ২১৩টি দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে ৮২ লক্ষ পেরিয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন প্রায় সাড়ে চার লক্ষ মানুষ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লক্ষ পেরিয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ১১ হাজারেরও বেশি মানুষ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া সহ অন্যান্য ক্রিকেট খেলিয়ে দেশেও প্রভাব বিস্তার করেছে করোনা ভাইরাস।

টি-টোয়েন্টি বিশ্বকাপের নির্ধারিত সূচি

টি-টোয়েন্টি বিশ্বকাপের নির্ধারিত সূচি

অস্ট্রেলিয়ায় ১৮ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৫ নভেম্বর পর্যন্ত তা চলার কথা। করোনা ভাইরাসের জেরে টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। এ ব্যাপারে আগামী জুলাইতে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আইসিসি।

অস্ট্রেলিয়ার ভাবনা

অস্ট্রেলিয়ার ভাবনা

করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া কঠিন পরিস্থিতিতে তাদের দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা কার্যত অসম্ভব বলে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে। কিছু ক্রিকেট স্টেডিয়াম খুলে দেওয়া হলেও স্টিভ স্মিথের দেশে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধই রয়েছে বলে জানানো হয়েছে।

বিশ্বকাপের পরিবর্তে আইপিএল

বিশ্বকাপের পরিবর্তে আইপিএল

যেনতেন প্রকারেণ আইপিএল আয়োজন করতে বদ্ধপরিকর বিসিসিআই। প্রয়োজনে দর্শকশূণ্য স্টেডিয়ামেই টুর্নামেন্ট শুরু করতে মরিয়া সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে গেলে ওই স্থানে আইপিএল আয়োজন করা যায় কিনা, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে বিসিসিআই। তাই আইসিসি দ্রুত টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ করুক, চায় বিসিসিআই। বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমল জানিয়েছেন, আইসিসি-র চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন তাঁরা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, June 17, 2020, 20:03 [IST]
Other articles published on Jun 17, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+