করোনা অনির্দিষ্টকালের জন্যে কেড়ে নিয়েছে আইপিএল! ভারতীয় ক্রিকেটে ক্ষতি কত?

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়়ে ৭০ হাজার! যে পরিস্থিতিতে আগামী আরও দুমাসেও আইপিএল আয়োজন করা যাবে না ধরে নেওয়া যায়। ফলে এবছর শেষ পর্যন্ত স্থগিত লিগের দামামা কি ফের বাজবে? চিন্তায় বিসিসিআই। একনজরে আইপিএল না হলে ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্ষতি কত জেনে নেওয়া যাক।

 ভিলেন করোনা

ভিলেন করোনা

মার্চ মাস থেকে বিশ্বজডু় করোনা ভাইরাস মহামারীর আকার নেয়। সেকারণে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে বিশ্বের সর্বত্র ক্রিকেট মাঠে তালা ঝুলছে।

কবে থেকে বন্ধ ক্রিকেটে

কবে থেকে বন্ধ ক্রিকেটে

করোনা ভিলেনের কারণে ক্রিকেটের ক্ষতি। মার্চের দ্বিতীয় সপ্তাহে আন্তর্জাতিক ক্রিকেটে শেষবার ১৩ মার্চ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ম্যাচ খেলা হয়েছিল।

বাতিল ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ

বাতিল ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ

ঐ সময় ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে ওডিআই সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ করোনার কারণে বাতিল করে দেওয়া হয়।

আইপিএলে ধাক্কা

আইপিএলে ধাক্কা

২৯ মার্চ থেকে আইপিএল শুরুর কথা থাকলেও করোনা ধাক্কায় টুর্নামেন্ট স্থগিত রাখা হয়। ১৫ এপ্রিল পর্যন্ত টুর্নামেন্ট প্রাথমিকভাবে স্থগিত ছিল।

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

ভারতে করোনা সংক্রমণের পরিস্থিতি খারাপ হতে শুরু করলে টুর্নামেন্ট আয়োজন নিয়ে প্রশ্ন উঠতে থাকে। এরপর দ্বিতীয় দফার লকডাউনে বিসিসিআই অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করে দেয়।

আইপিএল কি আদৌও সম্ভব

আইপিএল কি আদৌও সম্ভব

করোনা নির্মূল না হলে আইপিএল অসম্ভব। বোর্ডের পক্ষ থেকে এমনই ইঙ্গিত দেওয়া রয়েছে। ক্রিকেটার ও ফ্যানেদের স্বাস্থ্য নিয়ে কোনও ঝুঁকি নেওয়া হবে না বলে বোর্ড জানিয়ে রেখেছে।

আইপিএল কবে হতে পারে

আইপিএল কবে হতে পারে

যা পরিস্থিতি তাতে এবছর ভারতে আইপিএল অনুষ্ঠিত হওয়া একপ্রকার অসম্ভব। শেষপর্যন্ত যদি কোটি টাকার টুর্নামেন্ট হয়, সেক্ষেত্রে করোনার কারণে এশিয়া কাপ সরলে সেই জায়গায় আইপিএল হতে পারে।

বিশ্বকাপ নিয়েও অনিশ্চয়তা, সূচি পরিবর্তনে আইপিএলের সুযোগ

বিশ্বকাপ নিয়েও অনিশ্চয়তা, সূচি পরিবর্তনে আইপিএলের সুযোগ

অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আসর। করোনা ধাক্কায় টুর্নামেন্ট হওয়া নিয়ে আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে ভিলেন করোনার কারণে বিশ্বকাপ পিছিয়ে গেলে সেই জায়গায় আইপিএল হতে পারে।

শেষ পর্যন্ত টুর্নামেন্ট বাতিল হলে ২০২১ সালে হতে পারে আইপিএল

শেষ পর্যন্ত টুর্নামেন্ট বাতিল হলে ২০২১ সালে হতে পারে আইপিএল

কোটি টাকার টুর্নামেন্ট শেষ পর্যন্ত বাতিল হতেও পারে। তাহলে কোটি কোটি টাকার লোকসান হবে। ভারতীয় বোর্ডে কোষাধ্যক্ষ অরুণ ধূমল এমনটা জানিয়ে রেখেছেন। সেক্ষেত্রে ২০২১ সালের আগে আইপিএল দেখার কোনও সম্ভাবনা নেই।

ভারতীয় বোর্ডের লোকসান কত

ভারতীয় বোর্ডের লোকসান কত

কোষাধ্যক্ষ অরুণ ধূমল জানিয়ে রেখেছেন আইপিএল না হলে এবছর বিসিসিআইয়ে প্রায় ৫ হাজার কোটি টাকার ক্ষতি হবে পারে। লোকসানের অঙ্ক হিসেবে করলে ৪ হাজার কোটি টাকা ছাপিয়ে যাচ্ছে। ফলে আইপিএল বাতিলে ভারতীয় ক্রিকেট বড়সড় আর্থিক ধাক্কা খেতে চলেছে বলা যায়।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, May 12, 2020, 13:25 [IST]
Other articles published on May 12, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+