বিমা সংস্থার করোনায় 'না', আইপিএল নিয়ে বড়সড় ক্ষতির মুখে বিসিসিআই

Vijay Shankar last over vs AUS | விஜய் ஷங்கர், வெற்றி தேடிக் கொடுத்தது எப்படி?

করোনা ভাইরাসের দাপটে দেশে অনিশ্চিত হয়ে পড়েছে আইপিএল। পরিস্থিতি স্বাভাবিক না হলে বাতিলও হয়ে যেতে পারে টুর্নামেন্ট। তেমনটা হলে বিমা সংস্থার অনড় মনোভাবে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বিসিসিআই। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

করোনা ও লকডাউন

করোনা ও লকডাউন

বিশ্বব্যাপী ২৩ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬০ হাজারেরও বেশি মানুষের। ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ১৬ হাজার। মৃত্যু হয়েছে ৫০০-রও বেশি মানুষের। পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় দেশজুড়ে ৩ মে পর্যন্ত লকডাউনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। সেই মতো ঘরবন্দি রয়েছেন সাধারণ মানুষ থেকে ক্রিকেটাররা।

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

ঠিক ছিল, চলতি বছরের ২৯ মার্চ থেকে শুরু হবে আইপিএল। করোনা ভাইরাসের জেরে তা পিছিয়ে ১৫ এপ্রিল থেকে শুরু করার কথা জানিয়েছিল বিসিসিআই। কিন্তু দেশজুড়ে লকডাউন জারি থাকায় এবং তার মেয়াদ বৃদ্ধি হওয়ায় আইপিএল ফের স্থগিত করে দিতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে টুর্নামেন্ট।

বাতিলও হয়ে যেতে পারে আইপিএল

বাতিলও হয়ে যেতে পারে আইপিএল

করোনার জেরে উদ্ভুত কঠিন পরিস্থিতিতে আগামী ছয় মাস দেশে কোনও প্রকার ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তাই আইপিএলের ভবিষ্যতও কার্যত অনিশ্চিত বলে ধরে নেওয়া হচ্ছে। তেমনটা হলে বিপদের মুখে পড়তে হবে বিসিসিআই-কে।

বিমা সংস্থার 'না'

বিমা সংস্থার 'না'

বিসিসিআই-র এক সূত্রের তরফে জানানো হয়েছে, যে সংস্থার কাছে আইপিএলের বিমা করানো হয়েছিল, তারা বেঁকে বসেছে। ওই সংস্থা তাদের বিমা কভারেজ প্ল্যান থেকে করোনা ভাইরাসের ক্লজ মুছে দিয়েছে বলে জানানো হয়েছে। এর অর্থ টুর্নামেন্ট বাতিল হলে সব লোকসানই বিসিসিআই-কে পকেট থেকে ভরতে হবে। আইপিএল ফ্রাঞ্চাইজিগুলির বিমা মধ্যস্থতাকরী সংস্থা হাউডেন ইন্সিওরেন্স ব্রোকারের এক রিপোর্টেও এই বিষয়টি উল্লেখ করা হয়েছে।

আইনি পথে গিয়ে কী লাভ

আইনি পথে গিয়ে কী লাভ

দেশজুড়ে লাগু থাকা লকডাউনের মধ্যে আইনি পথে গিয়েও সমস্যার সুরাহা পাবে না বিসিসিআই। তাই ভারতীয় বোর্ডকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করে থাকতে হবে বলে বিশেষজ্ঞদের মত।

ছেলেকে নিজের গোল সেলিব্রেশন শেখাচ্ছেন রোনাল্ডো

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, April 19, 2020, 14:20 [IST]
Other articles published on Apr 19, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+