এশিয়া কাপের জন্য আইপিএল সূচিতে কাটছাঁট! জবাব দিল বিসিসিআই

এশিয়া কাপের জন্য আইপিএল নিয়ে কোনও সমঝোতা করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিসিসিআই। একই সঙ্গে কারও মতামত না নিয়ে আচমকাই টুর্নামেন্টের আয়োজক দেশের নাম ঘোষণা করায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে কড়া বার্তা দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির।

আয়োজক শ্রীলঙ্কা!

আয়োজক শ্রীলঙ্কা!

ঠিক ছিল, চলতি বছরের এশিয়া কাপ হবে পাকিস্তানে। কিন্তু সে দেশে ক্রিকেট খেলতে যেতে রাজি হয়নি বিসিসিআই। অন্য কোনও দেশে বসুক টুর্নামেন্টের আসর, চেয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন বোর্ড। ফলে শ্রীলঙ্কাকে এশিয়া কাপ আয়োজন করার দায়িত্ব দেওয়া হয়েছে। এ ব্যাপারে দুই দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরে শুরু হবে টুর্নামেন্ট।

আইপিএল

আইপিএল

২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল আইপিএল। করোনা ভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে টুর্নামেন্ট। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে চলতি বছর আদৌ আইপিএল হবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও টুর্নামেন্ট শুরু করতে বদ্ধপরিকর বিসিসিআই। প্রয়োজনে দর্শকশূণ্য স্টেডিয়ামেই আইপিএলের আসর বসাতে চায় সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। করোনা ভাইরাসের জেরে আগামী অক্টোবর-নভেম্বরে নির্ধারিত থাকা টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে গেলে সেই স্থানে আইপিএলের আসর বসানোর ভাবনা-চিন্তা করছে বিসিসিআই।

এশিয়া কাপ বনাম আইপিএল

এশিয়া কাপ বনাম আইপিএল

সেপ্টেম্বরের যে সময় থেকে এশিয়া কাপ শুরু হওয়ার কথা, তা অক্টোবর পর্যন্ত গড়াবেই। আর ওই সময়ই আইপিএল হলে দুই টুর্নামেন্টের মধ্যে ঠোকাঠুকি লাগতে পারে। সেক্ষেত্রে এশিয়া কাপের জন্য আইপিএলের সূচি নিয়ে কোনও সমঝোতা করা হবে কিনা, সে সম্ভাবনা সরাসরি উড়িয়ে দিয়েছে বিসিসিআই।

এসিসি বনাম বিসিসিআই

এসিসি বনাম বিসিসিআই

পাকিস্তানে যে এশিয়া কাপ হচ্ছে না, তা আগেই জানানো হয়েছিল। সেক্ষেত্রে কোথায় হবে টুর্নামেন্ট, তা ঠিক করতে গত সপ্তাহে বৈঠক ডেকেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসি। টেলি কনফারেন্সিংয়ের মাধ্যমে এশিয়ার সব ক্রিকেট খেলিয়ে দেশের প্রতিনিধিরা তাতে অংশ নিয়েছিলেন। যদিও এশিয়া কাপ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত ওই বৈঠকে হয়নি। ইতিমধ্যে আচমকাই এশিয়া কাপের আয়োজক দেশ নির্বাচন করে ফেলে এসিসি। পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি-কে অবগত করে শ্রীলঙ্কাকে এই দায়িত্ব দেওয়া হয়। এই ইস্যুতে শ্রীলঙ্কা ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা হয়েছে বলেও খবর। কাউকে কিছু না জানিয়ে আচমকাই এশিয়া কাপের আয়োজক দেশ নির্বাচনে সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে বিসিসিআই।

'সুশান্ত, তুমি তো আমার সঙ্গে টেনিস খেলবে বলেছিলে', মর্মাহত সানিয়ার পোস্ট

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, June 15, 2020, 16:15 [IST]
Other articles published on Jun 15, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+