জাদেজা-বুমরা-আইয়ার-করুণকে এক ভিডিও-তে জন্মদিনের শুভেচ্ছা বিসিসিআই-র

আজ সন্ধ্যায় হায়দরাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত। তার আগে টিম ইন্ডিয়ার চার জন তারকার জন্মদিন একসঙ্গে পালন করল বিসিসিআই। চার ক্রিকেটারকে নিয়ে করা এক কোলাজ সম্বলিত ভিডিও টুইটারে পোস্ট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভাবা যায়! এই দিনেই নাকি জন্মেছিলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা, শ্রেয়স আইয়ার ও করুণ নায়ার। তাঁদের মধ্যে প্রথম ও তৃতীয় জন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে জায়গা পেয়েছেন। দলের প্রথম একাদশেও হয়তো সুযোগ পাবেন তাঁরা। দ্বিতীয় জনের ফাস্ট বোলিং এই মুহূর্তে বিশ্বের তাবড় ব্যাটসম্যানদের ত্রাস। চোটের জন্য বিশ্রামে থাকলেও বুমরাকে খুব শীঘ্র ফের জাতীয় দলে দেখা যাবে। আর চতুর্থ জন অর্থাৎ করুণ নায়ার কর্নাটকের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতে ব্যস্ত। চার জনকে নিয়ে টুইটারে পোস্ট করা এক ভিডিও-র সঙ্গে বিসিসিআই লিখেছে, চার ক্রিকেটারকে জন্মদিনের শুভেচ্ছা।

রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা ও শ্রেয়স আইয়ার এই মুহূর্তে ভারতের প্রথম সারির ক্রিকেটার। অন্যদিকে করুণ নায়ার ভারতের জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন ২০১৭ সালে। ২০১৬ সালে চেন্নাই-তে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ত্রিশতরানও রয়েছে নায়ারের। ভবিষ্যতে আবারও ভারতীয় দলে সুযোগ পেতে পারেন তিনি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, December 6, 2019, 13:56 [IST]
Other articles published on Dec 6, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+