বুধবার রাতে গোটা ভারতীয় ক্রিকেট টিমের নিমন্ত্রণ ছিল মহেন্দ্র সিং ধোনির বাড়িতে। সেখানে রাজকীয় আয়োজন করেছিলেন ধোনির ঘরনী সাক্ষী ধোনি। রাঁচিতে ধোনির বাড়িতে ভারতীয় দলের রাজকীয় ভোজের পর ঋষণ পন্থ এক মজাদার মন্তব্য করেন।
ধোনির বাড়ির ডিনারের পর ,ঋষভের দাবি সাক্ষী ধোনিই তাঁদের ফিটনেস লেভেল খারাপ করে দিচ্ছেন। কারণ এত লোভনীয় ডিশের সামনে নিজেকে ধরে রাখাটা সম্ভব নয়! আর ধোনির বাড়ির ডিনারে ব্যাপক খাওয়া দাওয়ার পর ফিটনেস লেভেল এমনই পড়ে যেতে বাধ্য! আর সেজন্য গোটা ঘটনায় ধোনির স্ত্রী সাক্ষীকে দায়ী করেছেন ঋষভ পন্থ।
Bhabhiji ruining our fitness levels😄🥘🍽 Super fun evening with fam-jam ! Thank you @msdhoni and @SaakshiSRawat for hosting us # goodtimes @imVkohli @imkuldeep18 @yuzi_chahal pic.twitter.com/ocQqDYdVQ6
— Rishabh Pant (@RishabPant777) March 7, 2019
পাশাপাশি ঋষভের দাবি, ধোনির বাড়িতে নিমন্ত্রণ খেতে যাওয়ার বিষয়টি যেন 'ফ্য়ানবয় মোমেন্ট' ছিল তাঁর কাছে। বুধবার নেট প্র্যাকটিসের পর ধোনির বাড়িতে যায় গোটা টিম। হাসি, মজায়, আড্ডায় গোটা টিম ছিল মজে। আর এই রাজকীয় সমারোহের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকেন ক্রিকটাররা।