বিরাট-স্মিথ না বুমরাহ-স্টার্ক, করোনা পরবর্তী ক্রিকেটে কাদের সমস্যা বেশি মনে করছেন লি

করোনায় এখন থেমে ক্রিকেট। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের যে তাণ্ডব দেখা যাচ্ছে তাতে অগাস্ট-সেপ্টেম্বরের আগে ক্রিকেট শুরুর আশা দেখা যাচ্ছে না। এর মাঝে মে মাসের মাঝামাঝি ইউরোপের ক্লাব ফুটবলযুদ্ধ শুরু হয়েছে। ক্রিকেট খেলার ক্ষেত্রে এক দেশ থেকে অন্য দেশে উড়ান ধরার প্রয়োজনের কারণেই বাইশ গজে এখনও তালা ঝুলছে। অন্যদিক দীর্ঘ এই বিরতি শেষে মাঠে নামলে বিরাট-স্মিথের থেকে বুমরাহ-স্টার্করা ছন্দ ফিতে পেতে বেশি সমস্যায় পড়তে চলেছেন বলে মনে করছেন লি।

শেষ কবে ২২ গজে বল গড়িয়েছে

শেষ কবে ২২ গজে বল গড়িয়েছে

শেষবার ১৩ মার্চ অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের মধ্যে ওডিআই ম্যাচ হয়েছিল। এরপর করোনা নিয়ে উদ্বেগের মাঝে বাইশ গজে আর বল গড়ায়নি।

কেন বোলারদের সমস্যা বেশি বলে লিয়ের মত

কেন বোলারদের সমস্যা বেশি বলে লিয়ের মত

করোনা থাবায় দীর্ঘ এই বিরতির পর মাঠে ফিরলে ম্যাচ ফিট হতে বোলারদের সমস্যা হতে পারে বলে মনে করছেন ব্রেট লি। অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জেতা পেসার বলেন, 'ব্যাটসম্যান-বোলার দুজনেই সমস্যা পড়বেন। তবে বোলারদের ক্ষেত্রে ছন্দ ফিরে পেতে অনেকটা সময় লাগতে পারে। বিরতির পর আগের গতি ফিরে পেতে এবং ম্যাচ ফিট হতে একজন পেসারের সাধারণত ৬ থেকে ৮ সপ্তাহ লেগে যায়।সেকারণেই বিশ্বের সব বোলাররাই বেশি করে সমস্যায় পড়তে চলেছে।'

ব্যাটসম্যানদের আগেই প্রস্তুতি শুরু বোলারদের

করোনা ধাক্কায় ক্রিকেট এখনও শুরু না হলেও নটিংহ্যামে বল হাতে ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রড নেটে প্র্যাকটিস করতে নেমে পড়েছেন। ব্রডের সতীর্থ অ্যান্ডারসন ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট মাঠে নেমে বাইশ গজে হাত ঘুরিয়ে বল করেছেন। শনিবার ভারতের মহারাষ্ট্রের পালঘর জেলার বয়সারের স্থানীয় একটি ক্রিকেট মাঠে ভারতীয় পেসার শার্দুল ঠাকুর নেটে অনুশীলন করেন। লকডাউনে দীর্ঘদিন গৃহবন্দির পর শরীর তাজা রাখতে দুমাস পর মাঠে ফেরেন বলে শার্দুল জানান।

ওয়েস্ট ইন্ডিজ দলের প্রস্তুতি শুরু

অন্যদিক সোমবার কেনিংটন ওভালে রুদ্ধদ্বার মাঠে ওয়েস্ট ইন্ডিজ দলের টেস্ট খেলিয়ে ক্রিকেটাররা প্রস্তুতি সারেন।

চতুর্থ লকডাউনে ভারতে প্রস্তুতির জন্য মাঠে নামায় অনুমতি

চতুর্থ লকডাউনে ভারতে প্রস্তুতির জন্য মাঠে নামায় অনুমতি

প্রসঙ্গত ১৮ মে থেকে ৩১ মে পর্যন্ত ভারতের চতুর্থ দফার লকডাউন জারি রয়েছে। এই সময়ে দেশের যেকোনও ক্রীড়াক্ষেত্রে মাঠ ও স্পোর্টস কমপ্লেক্সে খোলায়াড়দের প্রস্তুতির জন্য অনুমতি দিয়েছে স্বারাষ্ট্রমন্ত্রক।

বিসিসিআই-এর সঙ্গে সংঘাত নিয়ে আইসিসি-র নতুন বার্তায় কোন সমীকরণ!

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, May 27, 2020, 15:34 [IST]
Other articles published on May 27, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+