বিরাট কোহলি ও রোহিত শর্মা নাম একসঙ্গে উচ্চারণ করলেন ব্রায়ান লারা

নিজের মত পরিবর্তন করলেন ব্রায়ান লারা। টেস্টে তাঁর ৪০০ রানের রেকর্ড ভাঙতে পারেন, এমন ব্যাটসম্যানদের তালিকা থেকে প্রথমে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে বাদ দিয়েছিলেন ক্রিকেটের রাজপুত্র। অবশেষে এ ব্যাপারে নিজের মত পরিবর্তন করলেন লারা। দেখে নেওয়া যাক, কী বললেন তিনি।

লারার রেকর্ড

লারার রেকর্ড

২০০৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে ৪০০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ব্রায়ান লারা। টেস্ট ক্রিকেটে এখনও সেটিই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

কাছাকাছি কে?

কাছাকাছি কে?

অস্ট্রেলিয়ার প্রাক্তন বাঁ-হাতি ওপেনার ম্যাথু হেডেন জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩৮০ রান করেছিলেন। ২০ রানের জন্য লারার রেকর্ড ধরতে ব্যর্থ হয়েছিলেন অজি লেজেন্ড।

ওয়ার্নারের নজির

ওয়ার্নারের নজির

অ্যাডিলেডে পাকিস্তানের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে ৩৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। অজি অধিনায়ক টিম পেইন তখনই ইনিংস ঘোষণা না করলে সেদিন হয়তো ব্রায়ান লারার রেকর্ড ধরে ফেলতে পারতেন ওয়ার্নার। তবে সুযোগ পেলে অজি ওপেনার ৪০০ রান করতে পারবে বলেই বিশ্বাস করেন ক্রিকেটের রাজপুত্র।

 ভারতীয়দের মধ্যে কে?

ভারতীয়দের মধ্যে কে?

প্রথমে এই প্রশ্নের উত্তরে যে দুই জন ভারতীয় ব্যাটসম্যানের নাম ব্রায়ান লারা বলেছিলেন, তাতে টিম ইন্ডিয়ার অধিনয়াক বিরাট কোহলিকে বাদ দিয়েছিলেন। ওয়ান ডে-তে তিনটি শতরান করা রোহিত শর্মা ও ভারতের তরুণ ওপেনার পৃথ্বী শ, তাঁর ৪০০ রানের রেকর্ড ধরতে পারেন বলে আশা প্রকাশ করেছিলেন ক্যারিবিয়ান লেজেন্ড। কিন্তু সেই বক্তব্য থেকে সরে এসেছেন লারা।

রোহিত-কোহলিই পারেন

রোহিত-কোহলিই পারেন

এই মুহূর্তে ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও সহ-অধিনায়ক রোহিত শর্মা যেভাবে ব্যাট করছেন, তাতে তাঁদের দু-জনের মধ্যে একজন অনায়াসে তাঁর টেস্ট রেকর্ড ভাঙতে পারেন বলে আশা ব্রায়ান লারার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, December 15, 2019, 16:25 [IST]
Other articles published on Dec 15, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+