
শোয়েবের বাউন্সারে আহত লারা
শোয়েবের মাপা বাউন্সারে এক বার আছড়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ব্রায়ান লারার ঘাড়ে। মুহুর্তেই বল ঘাড়ে লাগার পর ক্রিকেটের রাজপুত্র মাটিতে লুটিয়ে পড়েছিলেন। সম্প্রতি শোয়েব আখতার পুরনো সেই ভিডিওটি পোস্ট করেছেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল
ঘটনা ২০০৪ সালের। সেবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ট্রফি জয়ের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। ফাইনালে প্রথমে ব্যাট করে পাকিস্তান। ব্যাটে অবশ্য পাকিস্তান বড় রান করতে পারেনি। পাকিস্তান ১৩১ রান করে। জবাবে ক্যারিবিয়ানরা ১৩২ রান তাড়া করছিল। ক্রিজে ৩০ রানে ব্যাটিং করার সময় শোয়েব আখতারের বাউন্সার লারার ঘাড়ে এসে আছড়ে পরে। যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়েছিলেন লারা।

লারা আর মাঠে ফিরতে পারেননি
বাউন্সারের আঘাতের কারণে লারা আর ব্যাটিং করতে আসতে পারেননি।শোয়েবের বাউন্সারে লারা চোট পেলেও রামনরেশ সারওয়ান ৫৬ রানের ইনিংস ভর করে পাকিস্তানকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল জিতে নেয়
|
টুইটে যা লিখলেন শোয়েব
টুইটে লারাকে বাউন্সারে বেসামাল করার ভিডিও পোস্ট করে শোয়েব লিখেছেন, 'আবার যদি লারার বিরুদ্ধে বল করতে পারতাম। ঐ সময় লারা অন্যতম সেরা ব্যাটসম্যান ছিল। ওর সঙ্গে প্রতিযোগিতা দারুণ উপভোগ করতাম, এখন মিস করি।'


Click it and Unblock the Notifications
প্রথম ম্যাচেই দুর্দান্ত রান আউট, ভিডিও পোস্ট আবেগতাড়িত রায়নার
















