বিরাট কোহলি ও রোহিত শর্মার বিরুদ্ধে বল করবেন জসপ্রীত বুমরা!

পিঠে চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট খেলার পর ক্রিকেট থেকে দূরে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার জসপ্রীত বুমরা। চোট সারিয়ে আগামী জানুয়ারিতে ফের জাতীয় দলের জার্সি গায়ে দেখা যেতে পারে তাঁকে। তার আগে বুমরাকে দিতে হবে পরীক্ষা। তাও আবার ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও সহ-অধিনায়ক রোহিত শর্মার সামনে।

বিশ্বকাপ চলাকালীন চোট

বিশ্বকাপ চলাকালীন চোট

ইংল্যান্ড বিশ্বকাপ চলাকালীনই পিঠে চোট পান ভারতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার জসপ্রীত বুমরা। সেই অবস্থায় তিনি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ক্রিকেট খেলেন। তারপর থেকে এখনও পর্যন্ত তাঁকে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে খেলতে দেখা যায়নি।

লন্ডন থেকে চোট সারিয়ে ফিরে অনুশীলনে

লন্ডন থেকে চোট সারিয়ে ফিরে অনুশীলনে

চিকিৎসার জন্য জসপ্রীত বুমরাকে লন্ডনে পাঠায় বিসিসিআই। সম্প্রতি চোট সারিয়ে দেশে ফিরেছেন বুমরা। তাঁকে নেটে বল করতে ও জিমে গা ঘামাতে দেখা যায়।

কবে ফিরবেন বুমরা

কবে ফিরবেন বুমরা

পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত জসপ্রীত বুমরাকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই। সূত্রের খবর ২০২০-র শুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট ভারতীয় দলে ডাক পেতে পারেন জসপ্রীত বুমরা।

বুমরার পরীক্ষা

বুমরার পরীক্ষা

ভারতীয় দলে জসপ্রীত বুমরার স্থান যে অক্ষত, তা আগেই জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। তা বলে ফিটনেস পরীক্ষা থেকে ছাড় পাবেন না বুমরা। সূত্রের খবর, ভাইজাকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-র আগে ভারতীয় দলের নেটে বল করতে পারেন জসপ্রীত বুমরা। তাঁর বল খেলবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও সহ-অধিনায়ক রোহিত শর্মা। বুমরার বলে সেই পুরনো ধার বজায় আছে কিনা, তা যাচাই করে দেখা হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, December 13, 2019, 12:39 [IST]
Other articles published on Dec 13, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+