নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিক্ষোভ: নর্থ ইস্ট থেকে রঞ্জি ট্রফির ম্যাচ সরালো বিসিসিআই

নাগরিকত্ব সংশোধনী আইন পাশের পর দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের চেহারা নিয়েছে। গন্ডগোল ও ভাঙচুরের জেড়ে দেশের বিভিন্ন প্রান্তে উত্তেজনা ছড়িয়েছে। পশ্চিমবঙ্গ ও অসমের পরিস্থিতে বিক্ষোভের প্রভাব সবচেয়ে বেশি। ইতিমধ্যেই গুয়াহাটিতে কার্ফু জারি করেছে প্রশাসন। এই অবস্থায় কোনও ধরনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নর্থ ইস্টের দুই শহরে চলতে থাকা রঞ্জি ট্রফির অসম বনাম সার্ভিসেস ও ত্রিপুড়া বনাম ঝাড়খণ্ড ম্যাচ চতুর্থ দিনে বন্ধ করে দিয়েছিল বিসিসিআই। অসম ও ত্রিপুরা ক্রিকেট সংস্থার সঙ্গে কথা বলে ম্যাচ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড। এবার গুয়াহাটি থেকে ম্যাচ সরিয়ে নেওয়া হল। মঙ্গলবার থেকে রঞ্জির দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শুরু হয়েছে।

অসম বনাম ঝাড়খণ্ডের ম্যাচটি গুয়াহাটিতে হওয়ার কথা থাকলেও নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে নর্থ ইস্টের উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে তা এখন রাঁচিতে সরিয়ে আনল বিসিসিআই। বোর্ডের জেনারেল ম্যানেজার সাবা করিম এই তথ্য জানিয়েছেন।

অন্যদিকে আরও একটি ম্যাচের ভেন্যুতে পরিবর্তন আনা হয়েছে। অরুণাচল প্রদেশ বনাম মিজোরাম ম্যাচটিও সরানো হল। পুদুচেরিতে এই ম্যাচটি আয়োজন করা হয়েছে। উল্লেখ্য পুদুচেরিতে এদিন দুটি ম্যাচ হচ্ছে। নর্থ ইস্টের দল সিকিম এদিন পুদুচেরির বিরুদ্ধে পুদুচেরিতে ম্যাচ খেলছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, December 17, 2019, 10:59 [IST]
Other articles published on Dec 17, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+