লকডাউনে বাগে আনা যাচ্ছে না সংক্রমণ, সিএবিতে ফের করোনা থাবা

রাজ্য লকডাউনে করে বাগে আনা যাচ্ছে না সংক্রমণ। প্রতিদিনই কোভিড আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। এবার বঙ্গ ক্রিকেটে ফের করোনা ভাইরাস থাবা বসাল। এর আগে বাংলা ক্রিকেট দলের নির্বাচক সাগরময় সেন শর্মা করোনায় আক্রান্ত হয়েছিলেন। ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তিনি এখন সুস্থ রয়েছেন। এবার সিএবির আম্পায়ারের শরীরে মারণ ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে।

সিএবিতে ফের করোনা থাবা

সিএবিতে ফের করোনা থাবা

সিএবির আম্পায়ার এলভিস জ্যাকসন করোনায় আক্রান্ত হয়েছেন। আপাতত তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। রবিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক নয়। জ্যাকসনের স্ত্রী রেলে কর্মরত। সম্প্রতি জ্যাকসন ও তাঁর পরিবার কারও সংস্পর্শে এসেছিলেন কি না, তা খোঁজ করে দেখা হচ্ছে।

লক্ষ্মীরতনের পরিবারে করোনা থাবা

লক্ষ্মীরতনের পরিবারে করোনা থাবা

প্রসঙ্গত এর আগে ভারতের প্রাক্তন ক্রিকেটার ও রাজ্যের বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী স্মিতা সান্যাল শুক্লা করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার করোনা রিপোর্ট হাতে পাওয়ার পর থেকে লক্ষ্মীর পুরো পরিবারই এই মুহূর্তে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। পরিবারের বাকি সদস্যদেরও করোনা পরীক্ষা করা হবে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারে করোনা থাবা

সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারে করোনা থাবা

এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের স্ত্রী এবং শ্বশুর-শাশুড়ি করোনা আক্রান্ত হন। সিএবি সচিব স্নেহাশিসও নাকি করোনা পজিটিভ বলে খবর ছড়িয়ে পরে। যদিও প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই খবর ভিত্তিহীন বলে তিনি জানিয়েছেন।

শুরু হল কোভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল

শুরু হল কোভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল

উল্লেখ্য অদৃশ্য ভাইরাসের সঙ্গে মোকাবিলা করতে আজ ১৩ জুলাই থেকে দেশে করোনা প্রতিষেধক কোভ্যাকসিন-এর প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল শুরু হচ্ছে। প্রথম পর্যায়ে ৩৭৫ জনের স্বেচ্ছাসেবকের উপর কোভ্যাকসিন প্রতিষেধক ট্রায়াল করা হবে।

থ্রিলার লড়াইয়ে হারের মুখ থেকে জুভেন্তাসকে বাঁচালেন অপ্রতিরোধ্য রোনাল্ডো

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, July 13, 2020, 14:23 [IST]
Other articles published on Jul 13, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+