
বিসিসিআইকে আর্জি ব্লাইন্ড ক্রিকেটের
এই নিয়েই এবার ব্লাইন্ড ক্রিকেটারদের সাহায্যের জন্য বিসিসিআইকে আর্জি জানাল ক্রিকেট অ্যাসোশিয়েশন অফ ব্লাইন্ড ইন ইন্ডিয়া। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অন্ধ ক্রিকেটাররা করোনার কারণে চলা লকডাউন ও তার পরবর্তী দিনগুলোতে অনেকেই কাজ হারিয়েছেন। বিসিসিআই যাতে আগামীদিনে তাঁদের সাহায্যের জন্য এগিয়ে আসে, সেই নিয়ে অনুরোধ করা হয়েছে।

করোনায় সিরিজ বাতিলে ক্ষতির মুখে ব্লাইন্ড ক্রিকেটে
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮ মার্চ থেকে থেকে ৪ এপ্রিলের মধ্যে ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ আয়োজনের সূচি ছিল। করোনা পরিস্থিতিতে সেই সূচি ধাক্কা খেয়েছে। ব্লাইন্ড ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজ বাতিল হতে ক্রিকেট অ্যাসোশিয়েশন অফ ব্লাইন্ডের আর্থিক ক্ষতি হয়েছে।

আনুমানিক কত টাকার ক্ষতি
৪০ ওভারের ম্যাচ ও টি-২০ লড়াই বাতিল হতে সংস্থার প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতি। এতে ব্লাইন্ড ক্রিকেট সংস্থার পাশাপাশি ক্রিকেটারও আর্থিকভাবে ক্ষতির মুখ পড়লেন।

সৌরভের কাছে আশাবাদী ব্লাইন্ড ক্রিকেট
সংস্থা আশাবাদী বিসিসিআই সভাপতি করোনা পরিস্থিতিতে একাধিক ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবার ব্লাইন্ড ক্রিকেটের পাশে থেকে সৌরভ ভরসা যোগাবেন বলে ক্রিকেট অ্যাসোশিয়েশন অফ ব্লাইন্ড ইন ইন্ডিয়া আশা রাখছে।


Click it and Unblock the Notifications
আইসিসি ক্রম তালিকার সেরা স্থানে হোল্ডার, স্মিথ-বিরাট অপরিবর্তিত


















