
কবে সফর
সূত্রের খবর ৪ সেপ্টেম্বর থেকে সীমিত ওভারের সিরিজ খেলতে ইংল্যান্ড উড়ে যেতে পারে অস্ট্রেলিয়া। করোনা পরবর্তী সময়ে এই সিরিজ দিয়েই মাঠে ফিরতে পারে অজি দল।

কোন দুই ভেন্যুত ম্যাচ হতে পারে
জানা গিয়েছে, স্বাস্থ্যবিধি মেনে চার্টার বিমানে করে অস্ট্রেলিয়া দল ইংল্যান্ড উড়ে যাবে। ইংল্যান্ডে সাউদাম্পটন ও ম্যাঞ্চেস্টার স্টেডিয়ামের সঙ্গে সংলগ্ন হোটেল রয়েছে। অস্ট্রেলিয়া দল ইংল্যান্ড সফরে গেলে, সিরিজের ম্যাচগুলি তাই এই দুই ভেন্যুতেই হওয়ার সম্ভাবনা প্রবল।

একনজরে সিরিজের সম্ভাব্য দিনক্ষণ
ইংল্যান্ডের জনপ্রিয় সংবাদপত্র ডেইলি টেলিগ্রাফে প্রকাশিত খবর অনুযায়ী ৪ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড টি-২০ লড়াই শুরু হবে। এরপর ১০, ১২, ১৫ সেপ্টেম্বর দুই দেশের মধ্যে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলা হবে।

শেষ আন্তর্জাতিক ম্যাচ কবে হয়েছিল
প্রসঙ্গত শেষবার করোনা মাহামারী শুরুর আগে মার্চে অস্ট্রেলিয়া শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। ১৩ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচ খেলেছিল অজি দল। এরপর ১৫ মার্চ খেকে ৮ জুলাই পর্যন্ত করোনা সংকটে আন্তর্জাতিক ক্রিকেট পুরোপুরি বন্ধ ছিল।


Click it and Unblock the Notifications
সৌরভ বনাম ধোনির মধ্যে কাকে সর্বকালের সেরা অধিনায়ক বাছলেন পার্থিব?


















