
সুরেশ রায়না
চেন্নাই সুপার কিংসের সহঅধিনায়ক সুরেশ রায়না কিচেনে ঢুকে রান্না করেছেন। করোনার কারণে আইপিএল এখন স্থগিত রয়েছে। এই পরিস্থিতিতে ব্যাটের বদলে খুন্তি তুলে নিয়েছেন রায়না! এর আগে কিচেনে মাকে রান্নায় সাহায্য করার ছবি পোস্ট করেছিলেন রায়না। এবার নিজে রান্না করার ছবি পোস্ট করলেন।

চা বানাচ্ছেন শার্দুল
চেন্নাই সুপার কিংসের অন্য এক টুইটে ভারতীয় পেসার শার্দুল ঠাকুরের চা বানানোর ছবি পোস্ট করা হয়েছে।
|
ব্যাট নিয়ে গল্ফ পোলকের
বাড়িতে বন্দি হয়ে গল্ফ খেললেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার শন পোলক। বাড়িতে থাকা ব্যাটগুলি নির্দিষ্ট কোণে রেখে গল্ফকোর্ট বানিয়েছেন শন। এরপর গল্ফ স্টিক দিয়ে বল হিট করেন। অদ্ভূতভাবে সেটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে বাস্কেটে জমা পড়ে।
|
ক্রিকেটে মজে টেনিস খেলোয়াড়
মহিলা টেনিস খেলোয়াড় অ্যাশ বার্টি এই লকডাউনে দেওয়ালে বল ছুঁড়ে দিয়ে নিজেই ব্যাটিং করেন। ২৩ বছরের অস্ট্রেলিয়ান টেনিস তারকা সেই ভিডিও টুইটে পোস্ট করেছেন।


Click it and Unblock the Notifications
লকডাউন স্পেশাল! পাবজি খেলায় ফর্ম হারালেন ধোনি, তথ্য ফাঁস ভারতীয় পেসারের


















