
করোনা আক্রান্ত বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক
শনিবার বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে সেদেশে প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাফার করোনা পরীক্ষার ফল পসিটিভ এসেছে।

বাংলাদেশ ক্রিকেটে মোর্তাজার সুনাম
৩৬ বছরের মাশরাফি বাংলাদেশ ক্রিকেটে বড় নাম। দেশের হয়ে ৩৬টি টেস্ট ২২০টি ওডিআই ও ৪৩টি টি-২০ ম্যাচ খেলেছেন মোর্তাজা।

অসুস্থ ছিলেন মোর্তাজা
জানা গিয়েছে কয়েকদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন মোর্তাজা। করোনা উপসর্গ রয়েছে এমন ইঙ্গিত পেয়ে ঝুঁকি না নিয়ে মোতার্জা কোভিড পরীক্ষা করান। শুক্রবার তাঁর করোনা রিপোর্ট এলে তিনি ভাইরাস আক্রান্ত বলে জানা যায়।

পরিবার সূত্রে যা জানানো হয়েছে
পরিবার সূত্রে মোর্তাজার ছোট ভাই জানিয়েছেন, 'দুদিন ধরে মাশরাফি জ্বরে ভুগছিলেন। করোনা পরীক্ষার পর রিপোর্ট পসিটিভ আসতে তড়িঘড়ি বাড়িতেই ভাইকে আইসোলেশনে রাখা হয়েছে। ফ্যানেরা মাশরাফির আরোগ্যের জন্য প্রার্থনা করুন। '

বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা
প্রসঙ্গত বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। প্রতিবেশি এই রাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা ১৪০০ বেশি।


Click it and Unblock the Notifications



















