যুদ্ধকালীন তৎপরতায় কবে থেকে ইডেনে শুরু হচ্ছে কোয়ারেন্টাইন সেন্টারের কাজ

করোনায় কাঁপছে ভারত। দেশে প্রতিদিনই প্রায় ২৮ হাজার করে ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে প্রতিদিন নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৮০০। সোমবার থেকে তাই যুদ্ধকালীন তৎপরতায় ইডেনে কোয়ারেন্টাইন সেন্টারের কাজ শুরু হতে চলেছে।

ইডেনে কোয়ারেন্টাইন সেন্টার গড়ার অনুমতি সিএবি-র

ইডেনে কোয়ারেন্টাইন সেন্টার গড়ার অনুমতি সিএবি-র

এর আগে লালাবাজারের পুলিশ কর্তারা ইডেন পরিদর্শন করে দেখন। শুক্রবার স্পেশ্যাল কমিশনার জাভেদ শামিমের সঙ্গে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বৈঠক করেন। ক্রিকেটের নন্দনকাননে কোয়ারেন্টাইন সেন্টার তৈরির জন্যে সিএবিকে পুলিশের পক্ষ থেকে আবেদন জানানো হয়। সিবিএ অনুমতি দিয়েছে।

প্রথম স্টেডিয়াম হিসেবে ঐতিহ্যের ইডেনে করোনা সেন্টার

প্রথম স্টেডিয়াম হিসেবে ঐতিহ্যের ইডেনে করোনা সেন্টার

মুম্বইয়ে করোনা প্রকোপ বাড়ায় ওয়াংখেড়েতে কোয়ারেন্টাইন সেন্টারের পরিকল্পনা হলেও শেষমুহূর্তে তা বাতিল হয়ে যায়। কিন্তু মহারাষ্ট্র সরকার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে। এরপর বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামেও কোয়ারেন্টাইন সেন্টারের ব্যবস্থা করা হতে চলেছে। তবে সেই কাজ এখনও শুরু হয়নি। ফলে স্টেডিয়াম হিসেবে ঐতিহ্যের ইডেনেই সম্ভবত প্রথম করোনা সেন্টার বসতে চলেছে।

ইডেনের কোথায় বসছে কোয়ারেন্টাইন সেন্টার

ইডেনের কোথায় বসছে কোয়ারেন্টাইন সেন্টার

ইডেনে হাই কোর্ট প্রান্তের চারটি গ্যালারির নীচে ই, এফ, জি, এইচ ব্লকের ফাঁকা জায়গা আপাতত ব্যবহার করা হবে। অদূর ভবিষ্যতে আরো জায়গার প্রয়োজন হলে জে ব্লক ব্যবহার করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

ইতিমধ্যে কোয়ারেন্টাইন সেন্টারের প্রস্তুতি শুরু

ইতিমধ্যে কোয়ারেন্টাইন সেন্টারের প্রস্তুতি শুরু

সোমবার থেকে ইডেনে কোয়ারেন্টাইন সেন্টার তৈরির কথা মাথায় রেখে ইতিমধ্যে শনিবার ছয় মাঠকর্মীকে ডরমেটারিতে স্থানান্তরিত করা হয়েছে। অন্য কর্মীদের ইডেনের বি ও সি ব্লকে অস্থায়ীভাবে রাখা হচ্ছে। সিএবি-ই তাঁদের খাওয়া থাকার দায়িত্ব নিয়েছে।

করোনা সংকটে ভারতীয় ফুটবলের 'কেন্দ্র' হতে চলেছে কলকাতা ও গোয়া

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, July 12, 2020, 13:20 [IST]
Other articles published on Jul 12, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+