
করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। ভারতের বিভিন্ন রাজ্যে এই মুহূর্তে করোনা ভাইরাস থাবা বসিয়েছে। যার পর ক্রীড়াজগতে একের পর এক টুর্নামেন্ট এই মুহূর্তে স্থগিত হচ্ছে। ভারতের মাটিতে আইপিএল টুর্নামেন্টও স্থগিত হওয়া নিয়ে জোর আলোচনা চলছে। টুর্নামেন্ট হলেও দর্শকশূন্য মাঠে আইপিএল হতে পারে। যার মাঝে এবার ক্রিকেটারদের জন্য সাত দফা নিয়ম জারি করল বোর্ড।
কোহলি-হার্দিকদের করোনা থেকে বাঁচাতে কী নিয়ম
বুধবার বোর্ডের মেডিক্যাল টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা থেকে বাঁচার জন্য দলকে সাতটি নিয়ম মেনে চলতে বলা হয়েছে। হু-য়ের গাইডলাইন মেনে ক্রিকেটার, সার্পোট স্টাফ থেকে শুরু করে দলকে নিয়মিত করোনার থাবা থেকে নিজেদের সতর্ক থাকতে বলা হয়েছে।
১) সাবান জল বা হ্যান্ডওয়াস বা স্যানিটাইজারের ব্যবহার করতে হবে। প্রতিবার অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া প্রয়োজন।
২) দিনে বারবার হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করতে হবে।
৩) সর্দি কাশি হলেই মুখ ঢেকে রাখতে হবে।
৪) জ্বর হলে দ্রুত ক্রিকেটারদের সঙ্গে থাকা মেডিক্যাল টিমকে জানাতে হবে। শুধু তাই নয় কোনও ধরনের অসুস্থতা বোধ করলেই গুরুত্ব দিয়ে ডাক্তারি পরামর্শ নিতে হবে।
৫)হাত না ধুয়ে চোখে, নাকে ও মুখে হাত দেওয়া চলবে না।
৬) বাইরের রেস্টুরেন্টে খাওয়া নিরাপদ নয়, তাই এখন বাইরের খাওয়া একেবারে বন্ধ।
৭) দলের বাইরে কারুর সংস্পর্শে আসা, অন্যের ফোনে সেলফি তোলা, হ্যান্ডসেক করা এড়িয়ে চলতে হবে।