
সিএবির বৈঠক
গত মরসুমে বাংলাকে রঞ্জি ফাইনালে তোলা কোচ অরুন লালের সঙ্গে সোমবার সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া ও সচিব স্নেহাশিস গাঙ্গুলী বৈঠকে করেন।

নতুন বছরে বাংলায় কোচের ভূমিকায় কে?
এরপর নতুন বছরে কোচিং স্টাফে কোনও বদল আনা হচ্ছে না বলে সিএবি জানিয়েছে। সেক্ষেত্রে অরুণ লালের উপরই আস্থা রাখল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। অর্থাৎ অরুণ লাল সহ পুরো বঙ্গ সার্পোট স্টাফ টিমকেই আগামী মরসুমের জন্যে রেখে দিল সিএবি।

একনজরে কোচিং স্টাফে কারা
বাংলা দলের কোচের ভূমিকায় অরুণ লাল। পেস বোলিং কোচের ভূমিকায় রণদেব বসু, স্পিন বোলিং কোচের ভূমকিায় উৎপল চট্টোপাধ্যায়, টিমের ক্রিকেট অপারেশন প্রধান জয়দীপ মুখোপাধ্যায় দায়িত্বে থাকছেন।

বাংলা দল কবে থেকে মাঠে নামবে?
সোমবারের দীর্ঘ বৈঠক শেষে বাংলা দল কবে মাঠে নামবে সেই নিয়ে নিশ্চিত কিছু জানানো হয়নি। বর্তমান করোনা পরিস্থিতির উপর সর্বদা নজর রাখা হচ্ছে বলে সিএবি সূত্রে জানানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই অভিমন্যু ঈশ্বরণরা মাঠে ফিরবেন।


Click it and Unblock the Notifications
জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডে আইসিসি-র প্রতিক্রিয়া চান বিশ্বকাপজয়ী ক্যারিবিয়ান অধিনায়ক


















