করোনা আবহের মধ্যে ফোকাসে ক্রিকেট! আগামী মরসুমে ক্রিকেটারদের চক্ষু পরীক্ষা বাধ্যতামূলক

করোনা আবহের মধ্যে ফোকাসে ক্রিকেট। দেশজুড়ে ধীরে ধীরে লকডাউন তোলার প্রস্তুতির মধ্যেই নতুন মরশুম নিয়ে চিন্তাভাবনা শুরু দিয়েছে বঙ্গ ক্রিকেট। সোমবার সিএবিতে কোচ অরুণ লালের সঙ্গে সভাপতি অভিষেক ডালমিয়া ও সচিব স্নেহাশিস গাঙ্গুলী বৈঠক করেন।

ফিটনেসের দিকে জোর

ফিটনেসের দিকে জোর

আগামী মরসুমে বাংলার ক্রিকেটারদের ফিটনেসে জোর বাড়াতে চাইছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল।

ক্রিকেটারদের চক্ষু পরীক্ষা

ক্রিকেটারদের চক্ষু পরীক্ষা

সিএবি আগামী মরসুমে বাংলা দলের প্রত্যেক ক্রিকেটারের চক্ষু পরীক্ষা বাধ্যতামূলক নিয়ম আনতে চলেছে। সোমবার আগামী মরসুমের জন্যে অরুণ লালকে ফের কোচ করা হয়েছে। কোচ অরুণ লালই ক্রিকেটারদের দৃষ্টিশক্তি পরীক্ষা করানোর পক্ষে মত দেন। অন্যদিকে নতুন বছরে কোচিং স্টাফে কোনও বদল আনা হচ্ছে না। বাংলা দলের দায়িত্বে বঙ্গ ব্রিগেডকেই ধরে রাখল সিএবি। বাংলা দলের কোচের ভূমিকায় অরুণ লাল। পেস বোলিং কোচের ভূমিকায় রণদেব বসু, স্পিন বোলিং কোচের ভূমকিায় উৎপল চট্টোপাধ্যায়, টিমের ক্রিকেট অপারেশন প্রধান জয়দীপ মুখোপাধ্যায় দায়িত্বে থাকছেন।

মরসুমের মাঝেও হবে ফিটনেস পরীক্ষা

মরসুমের মাঝেও হবে ফিটনেস পরীক্ষা

মরসুম শুরুর আগে গতবার ফিটনেস পরীক্ষায় সবাই পাশ করলেও মাঝপথে ঢিলেমি দেন। যেকারণে প্রাক মরসুমে পাশাপাশি মরসুমের মাঝপথেও ফিটনেস পরীক্ষা হবে বলে জানানো হয়েছে।

ব্যাটসম্যানদের উপর বিশেষ গুরুত্ব

ব্যাটসম্যানদের উপর বিশেষ গুরুত্ব

গত মরসুমে বাংলা দলের ব্যাটসম্যানদের মধ্যে ধারাবাহিকতার অভাব দেখা গিয়েছিল। তা দূর করতে এবার মরসুম শুরু থেকে ব্যাটসম্যানদের উপর বিশেষ জোর দেওয়ার পরারমর্শ দিয়েছেন অরুণ লাল। পাশাপাশি ভিন রাজ্য থেকে কোনও ব্যাটসম্যান আনা যায় কিনা,সেটাও ভেবে দেখা হচ্ছে।

ভিনরাজ্যের স্পিনার এনে প্রস্তুতি

ভিনরাজ্যের স্পিনার এনে প্রস্তুতি

জুন মাসের শেষ দিকে ভিনরাজ্যের স্পিনার এনে বাংলা দলের স্পিনারদের নিয়ে আলাদা শিবির করতে চাইছে সিএবি। রাজ্যের করোনা পরিস্থিতির দিকে নজর রেখেই সিএবি অনুশীলন শুরুর সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে।

রোহিত-বিরাটের প্রতিভা প্রসঙ্গে কেন সৌরভ-দ্রাবিড়ের উদাহরণ টানলেন সাঙ্গাকারা?

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, June 2, 2020, 15:51 [IST]
Other articles published on Jun 2, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+