টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি নিয়ে সন্দেহ ক্রিকেট অস্ট্রেলিয়ার, টুর্নামেন্ট আদৌ হবে তো!

ভারত সফরের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া ক্রিকেট অস্ট্রেলিয়া এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যত নিয়ে সন্দেহ প্রকাশ করল। করোনা ভাইরাসের আবহে বিশ্ব ক্রিকেট সূচিকে অক্ষত রেখে নির্ধারিত সময়ে কিংবা পরে টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে আইসিসি-কে বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে মত ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টসের।

কবে থেকে শুরু হওয়ার কথা

কবে থেকে শুরু হওয়ার কথা

আগামী ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৫ নভেম্বর পর্যন্ত চলার কথা টুর্নামেন্ট। করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া কঠিন পরিস্থিতিতে টুর্নামেন্টের ভবিষ্যত নির্ধারণ করতে বৃহস্পতিবার বৈঠক করেন আইসিসি-র বোর্ড সদস্যরা। যদিও সেই বৈঠক থেকে কোনও সিদ্ধান্ত বেরোয়নি। উল্টে ১০ জুন পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের জেরে বিশ্বব্যাপী ৫৯ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন সাড়ে তিন লক্ষেরও বেশি মানুষ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এক লক্ষ ষাট হাজার পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে চার হাজার সাতশোরও বেশি মানুষের। অস্ট্রেলিয়ায় প্রায় সাড়ে সাত হাজার মানুষ মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে একশোরও বেশি মানুষের।

বন্ধ ক্রিকেট

বন্ধ ক্রিকেট

পরিস্থিতি সামাল দিতে দুই দেশেই জারি রয়েছে লকডডাউন। বন্ধ রয়েছে ক্রিকেট। অস্ট্রেলিয়ায় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞার মেয়াদ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ভারতে অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হলেও আন্তর্জাতিক উড়ান চালু হতে এখনও ঢের দেরি।

ভারত বনাম অস্ট্রেলিয়া

ভারত বনাম অস্ট্রেলিয়া

অনিশ্চয়তার মধ্যেও নিজেদের মাটিতে বিরাট কোহলিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করল ক্রিকেট অস্ট্রেলিয়া। ১১ অক্টোবর ব্রিসবনের গাবাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ১৪ ও ১৭ অক্টোবর যথাক্রমে ক্যানবেরার মানুকা ওভাল ও অ্যাডিলেড ওভালে দুই দলের মধ্যে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে। ডিসেম্বরে দুই দেশের মধ্যে টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট ম্যাচ আয়োজন করার সুযোগ পাচ্ছে ব্রিসবনের গাবা। ৩ ডিসেম্বর শুরু হবে এই ম্যাচ। শেষ হবে ৭ ডিসেম্বর। ১১ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে অ্যাডিলেডে। এই ম্যাচ দিন রাতের ফর্ম্যাটে হবে। ১৫ ডিসেম্বর শেষ হবে ম্যাচ। ২৬ ডিসেম্বর বক্সিং ডে-র টেস্ট শুরু হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। শেষ হবে ৩০ তারিখ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টেস্ট ৩ জানুয়ারি শুরু হবে। শেষ হবে ৭ জানুয়ারি। ১২ জানুয়ারি থেকে শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার ওয়ান ডে সিরিজ। প্রথম ম্যাচ হবে পার্থ স্টেডিয়ামে। ১৫ ও ১৭ জানুয়ারি যথাক্রমে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ও সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আইসিসি-র চ্যালেঞ্জ

আইসিসি-র চ্যালেঞ্জ

করোনা ভাইরাস এবং বিশ্ব ক্রিকেট সূচি মেনে চললে অক্টোবর এবং নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ না হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টস। তাঁর কথায়, অক্টোবরের প্রথম দুই সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে ভারত। জানুয়ারি পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে থাকবেন বিরাট কোহলিরা। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি চ্যালেঞ্জের মুখে রয়েছে বলে মনে করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টস।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, May 29, 2020, 10:51 [IST]
Other articles published on May 29, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+