
নিজের ৪৫তম জন্মদিনে শুভেচ্ছার বন্যায় ভাসলেন ভেরি ভেরি স্পেশাল লক্ষ্মণ। ভিভিএস-কে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর জাতীয় দলের প্রাক্তন সতীর্থরা।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে ভারতের ঐতিহাসিক টেস্ট জয় হয়তো হতো না, যদি না সেদিন গর্জে উঠত ভিভিএস লক্ষ্মণের ব্যাট। রাহুল দ্রাবিড়ের সঙ্গে জুটি বেঁধে ফলো অন ভেঙে ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন ভেরি ভেরি স্পেশাল। ওই ম্যাচে ২৮১ রান করেছিলেন লক্ষ্মণ। সেই ব্যাটিং-র ভিডিও টুইটারে পোস্ট করেছে বিসিসিআই।
Here's wishing one of #TeamIndia's most stylish batsmen, @VVSLaxman281 a very happy birthday 🎂🍰
— BCCI (@BCCI) October 31, 2019
On his special day, relive his 'very very special' knock of 281 against Australia #HappyBirthdayVVSLaxman pic.twitter.com/72e2ZwCD90
৪৫তম জন্মদিনে ভিভিএস লক্ষ্মণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যান তথা দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। টুইটারে তাঁর ও লক্ষ্মণের ছবি পোস্ট করে প্রাক্তন সতীর্থ ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান বলে সম্মান জানিয়েছেন গম্ভীর।
Birthday wishes to one of the best batsmen India has ever had @VVSLaxman281. Your very very special wrist technique is still my favorite. Wishing you all the health and happiness in the world. pic.twitter.com/XLbNUdmRS6
— Gautam Gambhir (@GautamGambhir) November 1, 2019
৪৫তম জন্মদিন উপলক্ষ্যে ভিভিএস লক্ষ্মণকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর আরও এক জাতীয় দলের প্রাক্তন সতীর্থ সুরেশ রায়না।
May you be blessed with the best this birthday and beyond. Sending lots of luck and good vibes your way😊 Happy birthday @VVSLaxman281 Have a good one 👍🏻😎 pic.twitter.com/EEdr0xTMYS
— Suresh Raina🇮🇳 (@ImRaina) November 1, 2019
যে টেস্টে অতিমানবিক ব্যাটিং করে বিখ্যাত হয়েছিলেন ভিভিএস লক্ষ্মণ, ইডেন গার্ডেন্সের সেই ম্যাচেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক নিয়েছিলেন হরভজন সিং। সতীর্থ-র ৪৫তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি ভাজ্জি।
Happy birthday to the best person I have ever met.. what a legend..my very very dear friend @VVSLaxman281 May you continue to be blessed and happy forever .. #Happpybirthdaylaxman pic.twitter.com/bspzcI6l9R
— Harbhajan Turbanator (@harbhajan_singh) November 1, 2019
ভিভিএস লক্ষ্মণকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝাও।
You are such a great role model for everyone in the world. I wish good health & the best in everything that you do. A very happy birthday @VVSLaxman281 anna pic.twitter.com/5HTLTonBL5
— Pragyan Prayas Ojha (@pragyanojha) November 1, 2019