করোনা থেকে রাম মন্দিরে সরব হলেও সুশান্তের মৃত্যু রহস্যে ক্রিকেটাররা কেন চুপ, প্রশ্ন মনোজের

தொடர்ந்து சொதப்பல்... விஜய் ஷங்கருக்கு எதிராக பொங்கும் ரசிகர்கள்

অভিনেতা সুশান্ত সিংয়ের মৃত্যু রহস্য নিয়ে প্রতিদিনই নতুন মোড়। ইতিমধ্য়ে এই নিয়ে বলিউডের তামাম ব্যক্তিদের জেরা করেছে পুলিশ। মামলার দায়িত্ব নিয়েছে সিবিআই। তারকা অভিনেতার মৃত্যু রহস্য নিয়ে দেশ জুড়ে যখন তোলপাড় তখন ক্রিকেটাররা এই নিয়ে কেন চুপ রয়েছেন প্রশ্ন তুলে দিলেন বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি।

নীরবতা ভাঙার সময় এসেছে মনে করছেন মনোজ

নীরবতা ভাঙার সময় এসেছে মনে করছেন মনোজ

তিওয়ারি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, 'দেশের ক্রিকেটারদের দেখে সাধারণ মানুষ অনুপ্রেরণা পায়। তাঁদের মতামতের দিকে লোকে তাকিয়ে থাকে। করোনা থেকে রাম মন্দির বিভিন্ন ইস্যুতে দেশের প্রাক্তন বর্তমান তরুণ ক্রিকেটাররা মতামত জানাচ্ছেন। কিন্তু সুশান্ত ইস্যুতে সবাই নীরব। এবার সত্যিই ক্রিকেট দুনিয়া থেকে নীরবতা ভাঙার সময় এসেছে।'

ক্রিকেটাররা প্রতিক্রিয়া দিক, চান মনোজ

ক্রিকেটাররা প্রতিক্রিয়া দিক, চান মনোজ

মনোজ এক সাক্ষাৎকারে আরও জানিয়েছেন, 'দেশজুড়ে প্রতি মুহূর্তে সুশান্তের মৃত্যু প্ররোচিত আত্মহত্যা কিনা, পিছনে বড় কোনও ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে কিনা! তদন্তের মাঝেই সেই নিয়ে তর্ক-বিতর্ক চলছে। বলিউড থেকে রাজনৈতিক মহল নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এবার এই নিয়ে ক্রিকেটারদের প্রতিক্রিয়া দেওয়া উচিত। পাবলিক ফিগার হিসেবে ক্রিকেটারদেরও দায়িত্ব রয়েছে। প্রত্যেকেই চান, ক্রিকেটাররাও এই নিয়ে তাঁদের মতামত জানান।'

এর আগে ক্রিকেটের নেপোটিজম নিয়ে সমোলচনা করেছিলেন মনোজ

এর আগে ক্রিকেটের নেপোটিজম নিয়ে সমোলচনা করেছিলেন মনোজ

সুশান্তের মৃত্যুতে প্রাথমিকভাবে নেপোটিজমের বড় অভিযোগ উঠলেও তদন্তের পর মৃত্যুরহস্য নতুন মোড় নিয়েছে। যেখানে বান্ধবী রিয়া চক্রবর্তীর সঙ্গে সুশান্তের সম্পর্ক। ব্যাঙ্ক অ্যাকউন্টে অর্থের লেনদেন নিয়ে বড় প্রশ্ন উঠছে। যদিও সুশান্তের মৃত্যু বলিউডে মাফিয়ারাজের বিরুদ্ধেও বড় প্রতিবাদ তৈরি করেছে। বলিউড তারকার মৃত্যুর পর দেশবাসী বলিউডের নেপোটিজম নিয়ে তীব্র সমালোচনা করেছে। মনোজও সেই সমালোচনায় যোগ দেন। বলিউডের মতো ভারতীয় ক্রিকেটেও নেপোটিজম, পক্ষপাত চলে বলে গভীর অভিযোগ করেন মনোজ।

রিয়া চক্রবর্তীকে কটাক্ষ করে মনোজ যা লিখেছেন

রিয়া চক্রবর্তীকে কটাক্ষ করে মনোজ যা লিখেছেন

অন্যদিকে সোমবার নিজের টুইটার হ্যান্ডেলে মনোজ আবার রিয়া চক্রবর্তীকে কটাক্ষ করেছেন। ভারতীয় ক্রিকেটার লেখেন ,'কুঁড়ে মেয়েরাই টাকার প্রতি বেশি আকৃষ্ট হয়। যে মেয়েরা নিজেরা পরিশ্রম করে, বয়ফ্রন্ডের অর্থ তাদের কাছে বোনাস মাত্র। তাকে সিঁড়ি বানিয়ে ওপরে ওঠার চেষ্টা করে না।'‌

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, August 12, 2020, 11:49 [IST]
Other articles published on Aug 12, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+