বিয়ের ইনিংসে ৩ বছর পার, খুশিতে ভারতীয় ক্রিকেটার বললেন এযেন ৩০ বছর পার করে ফেললাম!

কেরিয়ারে ব্যাট হাতে দেশের জার্সিতে একের পর এক অনবদ্য ইনিংস উপহার দিয়ে গিয়েছেন। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ। বাঁ-হাতি যুবির ব্যাটের দাপটে দুই ফর্ম্যাটে দুটি বিশ্বকাপ জিতেছে ভারত। এবার কেরিয়ারের দ্বিতীয় ইনিংসে মন বসিয়ে বিয়ের বাইশ গজের পিচে, তিন বছর কাটিয়ে ফেললেন যুবরাজ।

শনিবার ছিল যুবির তৃতীয় বিবাহবার্ষিকী। বিশেষ এই দিনে খুশিতে আল্লাদে আটখানা যুবি! স্ত্রী হ্যাজেল কিচের সঙ্গে জীবনের বাইশ গজে তিন বছর কাটিয়ে ফেলার কথা জানালেন।

স্ত্রীকে বাহুডোরে জড়িয়ে রাখার ছবি পোস্ট করে বিবাহবার্ষিকীতে যুবি লিখেছেন, 'বিবিকে এই বিশেষ দিনে মুবারক জানাই! একসঙ্গে দুজনে তিন বছর কাটিয়ে ফেললাম।' এরপর যুবি সঙ্গে জুড়েছেন, 'তিন তো নয়, যেন মনে হচ্ছে আজ বিয়ের ৩০ বছর পূর্তি! শুভ বিবাহবার্ষিকী মাই লাভ!'

প্রসঙ্গত চলতি বছরে দেশের জার্সিতে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন যুবি। এরপর দেশ বিদেশের সীমিত ওভারের ক্রিকেট লিগ খেলায় নিজেকে ব্যস্ত রেখেছেন। সম্প্রতি দুবাই টি-১০ ক্রিকেট খেলেছেন যুবরাজ। তবে দেশের জার্সিতে তাঁর অবসরের পর তিনি আর আইপিএলে সুযোগ পাবেন কিনা, সেটা বড় প্রশ্ন। এবছর আইপিএলে তাঁকে ছেড়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, December 1, 2019, 18:24 [IST]
Other articles published on Dec 1, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+