করোনা ভাইরাস আটকাতে দেশে এখন লকডাউন পরিস্থিতি। আর এই লকডাউনে গৃহবন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও তৈরিতে ঝুঁকেছে ভারতীয় ক্রিকেট তারকারা।
যার মধ্যে অবশ্যই প্রথম সারিতে থাকবেন স্পিনার যুজবেন্দ্র চাহাল। ফলোয়ার্সদের মজা দিতে শুধু নিজে নয় চাহাল পরিবারের সবাইকে নাচিয়ে ছেড়েছেন। ভিডিতে বাবা-মাকেও নাচিয়ে ছেড়েছেন চাহাল। গৃহবন্দি অবস্থায় চাহালের দুষ্টুমির খবর বারবারই শিরোনামে আসছে। এবার অভিনেত্রী বৌদিকে জন্মদিনে ইউস করে খবরে চাহাল।
করোনাভাইরাস লকডাউনের মধ্যেই টিভি তারকা অনিতা হাসনন্দানিকে ভিডিও কল করে ভারতীয় লেগ স্পিনার যুযবেন্দ্র চহাল শুভেচ্ছা জানান। ইনস্টাগ্রাম পোস্টে চহাল লেখেন 'জন্মদিনের শুভেচ্ছা বৌদি। আপনার জন্মদিনের মুহূর্ত শুভ হোক। আপনার জন্য হাসি পাঠালাম। অনেক অনেক ভালবাসা ও শুভেচ্ছা রইল।'
চাহাল, অনিতার ও তাঁর পরিবারের সঙ্গে অতীতে শ্যুট করা একটি টিকটিক ভিডিও জন্মদিনের শুভেচ্ছার সঙ্গে পোস্ট করেছেন। ভিডিওতে এক ফ্রেমে অনিতা ও চাহালকে পাওয়া গিয়েছে।
উল্লেখ্য হিন্দি সিরিয়ালের জগতে অনিতা হাসনন্দানি জনপ্রিয় নাম। টিভির পর্দায় অনিতার অভিনীত জনপ্রিয় সিরিয়াল 'ইয়ে হ্যায় মহব্বতেঁ'। এছাড়া 'কভি সৌতন কভি সহেলি', 'কাব্যাঞ্জলি' সহ একাধিক জনপ্রিয় সিরিয়ালে কাজ করেছেন তিনি।