বন্ধু-ক্রিকেটাররা দেশ-বিদেশের সুস্বাদু আমের নেশায় ধোনির বাড়ি ছুটে যান! রহস্য ফাঁস সিএসকে সতীর্থের

ক্রিকেট বাদ দিলে ধোনির বাইক ও পোষ্য প্রেমের কথা সবার জানা। বিশ্বের নানা দেশের আম সংগ্রহ করা এবং তা বন্ধুদের খাওয়ানোর নিয়েও যে ধোনির এক নেশা রয়েছে, এটা কী কারুর জানা ছিল। বোধহয় নয়! আর সেই তথ্যটাই ফাঁস করলেন তাঁর আইপিএল দল চেন্নাই সুপার কিংসের সতীর্থ ক্রিকেটার ইমরান তাহির।

করোনার কারণে ক্রিকেট বন্ধ। সেপ্টেম্বরের আগে আইপিএলে ঢাকে কাঠি পড়ছে না। ক্রিকেট থেকে এই অবসরে তাই সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটাররা আড্ডা জমাচ্ছেন। এমনই এক আড্ডায় ধোনি সতীর্থরা কীসের লোভে মাহির বাড়ি বারবার ছুটে যান, সেই নিয়ে চেন্নাইয়ে তাঁর সতীর্থ ক্রিকেটার ইমরান তাহির মুখ খুলেছেন।

তাহির জানান, 'মাহি একেবারে মাটির মানুষ। এত সফল অধিনায়ক, বিশ্বের এত বড় মাপের ক্রিকেটার হলেও মাটিতে পা রেখে চলতে জানে। সেই কারণেই ধোনি মানুষের মনে জায়গা করে নিতে পারে। ওর বাড়িতে আমার সবসময় নিমন্ত্রণ থাকে। অধিনায়ক ধোনির ঘরে বহুবার গিয়েছি।দলের সবাই একটা জিনিসের খোঁজে ধোনির বাড়ি বারবার যেতে পছন্দ করে। '

কারণ হিসেবে তাহির জানিয়েছেন, 'ধোনির আমের সংগ্রহটা দারুণ। দেশ বিদেশ থেকে মাহি সুস্বাদু আম সংগ্রহ করে আনে। আমরা বন্ধুরা ধোনির বাড়ি যতবার গিয়েছে ওর সংগ্রহের দেশ বিদেশের আমি খেয়ে দেখেছি। এই আম খাওয়াই ধোনির বাড়িতে যাওয়ার অন্যতম আকর্ষণ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, July 26, 2020, 11:05 [IST]
Other articles published on Jul 26, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+