ভারতের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিংয়ে, অস্ট্রেলিয়ান ক্রিকেট ইতিহাসে দু'নম্বরে উঠে এলেন ওয়ার্নার

தோல்விக்கு இங்கிலாந்து அணி வீரர்களை பாராட்டும் கோஹ்லி- வீடியோ

ভারতের বিরুদ্ধে ১২৮ রানের বিধ্বংসী ব্যাটিং, ওপেনিংয়ে অধিনায়ক ফিঞ্চের সঙ্গে ২৫৮ রানের পার্টনারশিপ।ওয়ার্নারের এমন ব্যাটিংয়ে ভর করে মুম্বইয়ে ভারতকে পর্যুদস্ত করে ওডিআই সিরিজে প্রথম ম্যাচ জিতে নিলে অস্ট্রেলিয়া। ওডিআই ক্রিকেটে এদিন ১৮তম সেঞ্চুরি করে দলকে ম্যাচ জেতালেন অজি বাঁ-হাতি ডেভিড ওয়ার্নার।

এক বছর আগেও বল বিকৃতির দোষে ক্রিকেট থেকে নির্বাসিত ছিলেন। এরপর প্রত্যাবর্তনের পর ইংল্যান্ডের মাটিতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন। সীমিত ওভারে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে বেপরোয়া ব্যাটিংয়ে অজি ক্রিকেট সমর্থকদের মন জয় করেন।

এবার ভারত সফরে এসে মুম্বইয়ে ব্যাট হাতে জ্বলে উঠলেন ডেভিড। ওয়ার্নারের ব্যাটিংয়ের সামনে বুমরাহ-শামিরা এদিন খড়কুটোর মতো উড়ে যায়। ভারতের বিরুদ্ধে ওয়ার্নারের ১২৮ রানের ইনিংস সাজনো ১৭টি চার ও ৩টি ছয় দিয়ে।

এই ব্যাটিংয়ের সুবাদে অস্ট্রেলিয়ান ক্রিকেট ইতিহাসে দু'নম্বরে উঠে এলেন ওয়ার্নার। ওডিআইয়ে সেঞ্চুরি হাঁকানোয় অজিদের মধ্যে শীর্ষে রয়েছেন কিংবদন্তি রিকি পন্টিং।

প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়কের ঝুলিতে ২৯টি ওডিআই সেঞ্চুরি রয়েছে। ১৮টি সেঞ্চুরি হাঁকিয়ে এতদিন পন্টিংয়ের পর দ্বিতীয় স্থানে ছিলেন মার্ক ওয়া। এদিন ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করে ওডিআইয়ে ১৮তম সেঞ্চুরিতে পৌঁছে ওয়াকে ধরে ফেললেন ওয়ার্নার।

তিনিই এখনও ওডিআই ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি মেকার। তালিকায় ওয়ার্নারের পরে যৌথভাবে ফিঞ্চ ও অ্যাডাম গিলক্রিস্ট রয়েছেন। দুই ক্রিকেটারের ঝুলিতে ১৬টি ওডিআই সেঞ্চুরি রয়েছে। এদিন ওয়ার্নারকে যোগ্য সংগত দিয়ে ফিঞ্চ ১১০ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। এটি ফিঞ্চের ১৬তম ওডিআই সেঞ্চুরি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, January 14, 2020, 21:30 [IST]
Other articles published on Jan 14, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+