করোনা লকডাউনে মেয়েকে বক্সিং শেখালেন ওয়ার্নার, ভাইরাল হল ভিডিও

করোনা লকডাউনে ভিন্ন মুডে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। কখনও স্ত্রী-মেয়েকে নিয়ে জিমে গা ঘামাচ্ছেন, কখনও আবার মেয়ের সঙ্গে ক্যাটরিনা কাইফ অভিনীত শিলা কী জাওয়ানি গানে ডান্স করছেন। এবার মেয়েকে বক্সিং শেখাতে শুরু করে দিলেন ওয়ার্নার।

মেয়েকে বক্সিংয়ের তালিম দিলেন ওয়ার্নার

মেয়ের হাতে বক্সিং গ্লাভস পরিয়ে দিয়ে ওয়ার্নার তাঁর হাতে পাঞ্চ করতে বলেছেন। সেই মতো ওয়ার্নারের মেয়ে পাঞ্চিং শুরু করেন। প্রথম সেশনে ওয়ার্নারের খুদে মেয়ে বেশ ভালোই বক্সিং পাঞ্চ দিতে শিখেছে।

মেয়ের জিম ট্রেনার যখন ওয়ার্নার

মেয়ের জিম ট্রেনার যখন ওয়ার্নার

অন্য ভিডিওতে আবার মেয়েকে জিমে ওজন তুলে শারীরিক কসরত করার তামিল দেওয়ার মুহূর্ত পোস্ট করেছেন ডেভিড।

মেয়েকে ঘর পরিষ্কার করতে শেখালেন অজি ওপেনার

মেয়েকে ঘর পরিষ্কার করতে শেখালেন অজি ওপেনার

সুস্থ জীবনের জন্য চাই পরিষ্কার-পরিছন্ন পরিবেশ। সেকারণেই মেয়েকে শুধু শরীরচর্চা শিখিয়েই সীমাবদ্ধ থাকেননি। মেয়ের হাতে ঝাড়ু তুলে দিয়ে ঘর পরিষ্কার করতেও শিখিয়েছেন ডেভিড।

মেয়ের পর স্ত্রীকে পার্টনার করে ওয়ার্নারের ডান্স

এই লকডাউনে বেশিরভাগ সময়টাই ওয়ার্নার এখন এভাবেই ভিডিও তৈরিতে ঝুঁকেছেন। জনপ্রিয় অ্যাপ টিকটকে ভিডিও বানাচ্ছেন অজি ক্রিকেটার। মেয়ের সঙ্গে শিলা কী জাওয়ানি নাচের পর এবার বিদেশি মিউজিকের তালে তালে স্ত্রীর সঙ্গেও নাচলেন। স্ত্রীকে পার্টনার করে সেই নাচের মুহূর্তের ভিডিও পোস্ট করেছেন অজি ওপেনার। বিশ্বজুড়ে করোনা লকডাউনের কারণে ক্রিকেট থেকে অনেক দূরে এভাবেই সময় কাটাচ্ছেন ওয়ার্নার।

আইপিএলের সর্বকালের সেরা অধিনায়ক ভারতের দুই রথি, জেনে নিন তাঁদের নাম

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, April 19, 2020, 12:57 [IST]
Other articles published on Apr 19, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+