
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপের কারণে এখন সারা বিশ্বে খেলাধুলো বন্ধ। করোনা প্রকোপ থেকে কবে মুক্তি পাওয়া যাবে, কোনও উত্তর নেই। যেকারণে অনর্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল। এরপর আসন্ন এশিয়া কাপ ও টি-২০ ক্রিকেট বিশ্বকাপ হওয়া নিয়েও সংশয় রয়েছে।
এই পরিস্থিতিতে ক্রিকেটারদের ঘরে বসে থেকে ক্রিকেটদেবতার কাছে দ্রুত বাইশ গজের বন্ধ হওয়া তালা খোলার জন্য প্রার্থনা করা ছাড়া উপায় নেই। পরিবারের সঙ্গে সময় কাটানো আর ফিট থাকতে শরীরচর্চায় মন দিয়েছেন ক্রিকেটাররা। এর মাঝেই মেয়ে ইন্ডির সঙ্গে আইটেম ডান্স নাচলেন অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার।
করোনার কারণে বিশ্বজুড়ে এখন চরম দুঃসময়ে চলছে। পরিবারের সদস্যের মুখে হাসি ফোটাতে তাই আইটমে ডান্স নাচলেন ওয়ার্নার। মেয়ে ইন্ডিকে নিয়ে ক্যাটরিনা কাইফের নাচা শিলা কী জাওয়ানি নেচেছেন ওয়ার্নার। ভিডিও পোস্ট করতে মুহূর্তে অজি ওপেনারের এই ডান্স এখন ভাইরাল। ওয়ার্নারে নাচ দেখে অনেকেই তাঁকে আইপিএল খেলতে এসে বলিউডে অভিনয়ে হাত পাকিয়ে ফেলতে বলেছেন!
View this post on InstagramIndi has asked to also do one for you guys! 😂😂 please help me someone!!!!!! #statue
A post shared by David Warner (@davidwarner31) on
প্রসঙ্গত মেয়ের সঙ্গে গানের তালে তালে ওয়ার্নার 'মাই নেম ইজ শিলা...শিলা কী জওয়ানি' গাইতে গাইতে নেচেছেন। অক্ষয় কুমার-ক্যাটরিনা কাইফ অভিনীত তিস মার খান সিনেমার শিলা কী জাওয়ানি গানটা দারুণ হিট করেছিল।